আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির

০৬ জুন ২০২৬, ০২:০৪ PM
সংবাদ সম্মেল শিশির মনির

সংবাদ সম্মেল শিশির মনির © সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের উদ্যোগ বে‌আইনি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। প্রতিষ্ঠানটির লাইসেন্স কেন বাতিল হবে না তা জানতে চেয়ে স্বাস্থ্য অধিদপরের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠানোর পরদিনই এমন মন্তব্য করলেন তিনি।

শনিবার (৬ জুন) দুপুরে তেজগাঁয়ের হোটেল হলিডে ইনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন উদ্যোগের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দেন তিনি।

শিশির মনির বলেন, লাইসেন্স বাতিল করার জন্য সরকার যে নোটিশ পাঠিয়েছে তা বেআইনি। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।

তিনি বলেন, পেশাগত অবহেলার কারণে ইতোমধ্যে দুজন নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ও আদ্-দ্বীন হাসপাতাল একসাথে মনে করে হাসপাতাল যাতে ক্ষতিগ্রস্ত না হয়। বন্ধ যেন না হয়, সেটাই তারা চান।

প্রেস ব্রিফিংয়ে ভুক্তভোগী শিশুদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

আদ-দ্বীন কর্তৃপক্ষ জানায়, দায়িত্বে অবহেলায় দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পাশে আজীবন থাকার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। পরিবারের কেউ উপযুক্ত হলে চাকরির নিশ্চয়তা এবং সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানানো হয়। 

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে জাইমা রহমানের লি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের দায় সরকারকেই নিতে হবে: জামায়াত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬