থাই বিশেষজ্ঞদের সহায়তায় দেশের ওয়েলনেস খাত এগিয়ে নিতে যৌথ উদ্যোগ

২৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ PM
থাই বিশেষজ্ঞদের সহায়তায় দেশের ওয়েলনেস খাত এগিয়ে নিতে যৌথ উদ্যোগ

থাই বিশেষজ্ঞদের সহায়তায় দেশের ওয়েলনেস খাত এগিয়ে নিতে যৌথ উদ্যোগ © সংগৃহীত

দেশের ওয়েলনেস ও সুস্থ দীর্ঘায়ু (হেলদি লংজিভিটি) খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে থাইল্যান্ডের জেনেসেন গ্রুপ (GENESENN Group) এবং বাংলাদেশের রেজুভা ওয়েলনেস (Rejuva Wellness)। এ অংশীদারত্বের মাধ্যমে থাই বিশেষজ্ঞদের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বাংলাদেশের স্থানীয় চাহিদার সমন্বয় ঘটানো হবে। এ লক্ষ্যে রাজধানীর আদাবরে রেজুভা ওয়েলনেসের শাখায় ‘জেনেসেন কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

আদাবর শাখায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুই প্রতিষ্ঠানের যৌথ অংশীদারত্বের আনুষ্ঠানিক রূপরেখা তুলে ধরা হয়। ব্যাংককে আগে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের (এমওইউ) ভিত্তিতে এ সহযোগিতা গড়ে উঠেছে।

প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যশিক্ষা, পেশাগত জ্ঞান বিনিময় এবং দায়িত্বশীল স্বাস্থ্যচর্চার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি থাই বিশেষজ্ঞদের আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে স্থানীয় সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জেনেসেন গ্রুপের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক ডা. এ কে এম শাহরিয়ার ধাপে ধাপে এ সহযোগিতা বাস্তবায়নের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

রেজুভা ওয়েলনেসের প্রতিষ্ঠাতা ডা. তৌহিদা রহমান ইরিন নারী, পরিবার ও কমিউনিটির জন্য সহজবোধ্য স্বাস্থ্যশিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. বি এ সাদিক স্থানীয় সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যচর্চার অভিন্ন মান উন্নয়নে এ অংশীদারত্বের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেনেসেন গ্রুপের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. ওহম সুধচুমফে (Dr. Ohm Sudchumphae)। বক্তব্যে তিনি প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা এবং ব্যক্তিভিত্তিক স্বাস্থ্য পরিকল্পনায় প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

অংশীদার প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, তাদের ভবিষ্যৎ কার্যক্রম পরিকল্পিতভাবে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। নতুন কোনো চিকিৎসাসেবা চালুর আগে পৃথক পেশাগত পর্যালোচনা এবং প্রযোজ্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেওয়া হবে।

মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু
  • ২৫ নভেম্বর ২০২৬
সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
  • ২৫ নভেম্বর ২০২৬
থাই বিশেষজ্ঞদের সহায়তায় দেশের ওয়েলনেস খাত এগিয়ে নিতে যৌথ উদ…
  • ২৫ নভেম্বর ২০২৬
১৫ বছরেই ক্রিকেটবিশ্বে তোলপাড়, বৈভবকে নিয়ে ভারতের স্বপ্ন কত…
  • ২৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের নভেম্বরের বেতনের প্রস্তাব অনুমোদন নিয়ে যা জানাল ম…
  • ২৫ নভেম্বর ২০২৬
বেতন বৃদ্ধির ঘোষণার পরও যে কারণে থামছে না পোশাক শ্রমিকদের…
  • ২৫ নভেম্বর ২০২৬