বৈভব সূর্যবংশী © সংগৃহীত
বিশ্ব ক্রিকেটে নতুন প্রতিভার আগমন প্রতিনিয়তই ঘটছে। তবে মাত্র ১৫ বছর বয়সেই বৈভব সূর্যবংশী যেভাবে ক্রিকেটবিশ্বকে চমকে দিচ্ছেন, তা নিঃসন্দেহে ব্যতিক্রমী। একের পর এক রেকর্ড, বিশ্বসেরা বোলারদের বিপক্ষে নির্ভীক ব্যাটিং আর অবিশ্বাস্য সব ইনিংস—সব মিলিয়ে ক্রিকেট বিশ্বে নতুন করে আবারও আলোচনায় এই কিশোর। এমনকি তার ব্যাটিংয়ে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান তারকারাও মুগ্ধতার কথা জানিয়েছেন। তাকে নিয়ে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াও (বিসিসিআই) দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে। কিন্তু বৈভবকে ঘিরে ভারতের স্বপ্নটা আসলে কত বড়?
সেই প্রশ্নের উত্তর যেন দোহায় নতুন করেই দিলেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ‘এ’ দলের হয়ে মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ৭ চার ও ২৮ ছক্কায় সাজানো ছিল তার এই মহাকাব্য। এর মধ্যে ২৮ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েন। এক ইনিংসে ২৮ ছক্কাও নতুন রেকর্ড। এই কিশোরের ৩৮৪ দশমিক ৯০ স্ট্রাইক রেটের ইনিংসে মাত্র ১৪ দশমিক ২ ওভারেই ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে যায় দলটি।
যুবরাজের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে সূর্যবংশীর ভাষ্য, ‘যে সমস্যাগুলো হচ্ছিল, সেগুলো নিয়ে তার সঙ্গে খোলামেলা কথা বলেছি। তিনি আমাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন এবং বলেছেন, আমি ২০টি বল খেলতে পারলে স্কোরটা ভিন্ন হবে।’
অবশ্য হঠাৎ পাওয়া কোনো সাফল্য নয় এটি। এর পেছনে দীর্ঘ অনুশীলন, পরিবারের ত্যাগ এবং নিজের খেলা নিয়ে প্রতিনিয়ত কাজ করার মানসিকতার প্রসঙ্গও উঠে আসছে। সর্বশেষ ডাবল সেঞ্চুরির আগে রান পাচ্ছিলেন না বৈভব। পাকিস্তান ও নেপাল যুবাদের সঙ্গে ১১ ও ২৬ রানের ইনিংস খেলেন। এর আগে, গেল অক্টোবরে নিউজিল্যান্ড (দুই ইনিংসে ৪৫ ও ৪), পাকিস্তান (১৫) ও শ্রীলঙ্কার (৩৮) বিপক্ষেও প্রত্যাশিত ইনিংসের দেখা পাননি বৈভব। এসব নিয়েই নিজের আদর্শ যুবরাজ সিংয়ের পরামর্শ নেন তিনি। আমিরাতের বিপক্ষে ‘মহাকাব্যিক’ এই ইনিংসের ম্যাচের আগে প্রায় আধা ঘণ্টা কথা হয় দু’জনের। তাকে ব্যাটিংয়ের কিছু টেকনিক্যাল বিষয় বুঝিয়ে দেন যুবরাজ। বৈভবের মতে, ক্রিজে কিছুক্ষণ টিকে থেকে বল বুঝে খেলার পরামর্শও কাজে এসেছে তার।
যুবরাজের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে সূর্যবংশীর ভাষ্য, ‘যে সমস্যাগুলো হচ্ছিল, সেগুলো নিয়ে তার সঙ্গে খোলামেলা কথা বলেছি। তিনি আমাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন এবং বলেছেন, আমি ২০টি বল খেলতে পারলে স্কোরটা ভিন্ন হবে।’
বিহারের ছোট্ট শহর থেকে বিশ্ব ক্রিকেটের আলোচনায়
বৈভবের উত্থানের গল্পের শুরুটা বিহার রাজ্যের সমষ্টিপুর জেলার তাজপুর থেকে। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি প্রবল আগ্রহ তার। বাবা সঞ্জীব সূর্যবংশীও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। নিজের স্বপ্ন পূরণ না হওয়ায় ছেলের মধ্যে সম্ভাবনা দেখে তাকেই গড়ে তোলার সিদ্ধান্ত নেন।
মাত্র ৮ বছর বয়সে কোচ মনীশ ওঝার কাছে প্রশিক্ষণ শুরু। বাড়ি থেকে পাটনার দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। বাবার সঙ্গে নিয়মিত দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনুশীলনে যেতেন। অনুশীলনের জন্য সামর্থ্যের বাইরে গিয়েও অর্থ ব্যয় করেছেন বাবা সঞ্জীব। প্রশিক্ষণের খরচ, যাতায়াত ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করতে ঋণও নিয়েছিলেন।
মা আরতিও ভোরবেলায় বাবা-ছেলের পাটনা যাত্রার আগে ছেলে-স্বামীর পাশাপাশি নেট বোলারদের জন্যও খাবার তৈরি করতেন। কোচ মনীশ ওঝার ভাষ্যমতে, কখনো কখনো ভোর ২টা থেকে আড়াইটার মধ্যে উঠে ১০ থেকে ১৫ জনের খাবার তৈরি করতে হতো তাকে।
ছোটবেলার কোচের চোখে অন্যরকম প্রতিভা
বৈভবের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ তার শৈশবের কোচ মনীশ। বৈভবকে কাছ থেকে দেখেছেন তিনি। তার মতে, বৈভবের শেখার ক্ষমতা ও অনুশীলনের প্রতি আগ্রহ ছিল অসাধারণ।
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ওঝা জানিয়েছেন, ১০ বছর বয়স থেকেই প্রতিদিন দীর্ঘ সময় অনুশীলন করতেন বৈভব। দিনে প্রায় ১০০ ওভার পর্যন্ত ব্যাটিং করার অভ্যাস ছিল। ছক্কা হাঁকানোর পাশাপাশি বিভিন্ন ধরনের শট ও টেকনিক আয়ত্ত করতেও পারদর্শী ছিলেন বৈভব। তার ব্যাটিংয়ের উঁচু ব্যাকলিফট ও শক্তিশালী শট খেলার ধরনও পরিকল্পিত অনুশীলনের অংশ।
এ নিয়ে কোচের স্মৃতিতে ২০২২ সালের একটি ম্যাচ বিশেষ জায়গা পেয়েছে। রাজ্য পর্যায়ের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের বিপক্ষে মাত্র ১০ বছর বয়সেই ১১৮ রান করেছিলেন বৈভব।
দ্রাবিড়ের পরামর্শ, সাঙ্গাকারার মুগ্ধতা
২০২৪ সালের নভেম্বরে নিলাম থেকে তাকে এক কোটি ১০ লাখ টাকায় কেনে রাজস্থান রয়্যালস। এই ফ্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার পর বৈভবের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিশ্বকাপজয়ী ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরির পর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে আসেন। সে সময়ে দ্রাবিড়ের পরামর্শ ছিল, খেলার বাইরের জনপ্রিয়তা ও প্রচারণার চেয়ে ক্রিকেটে মনোযোগ ধরে রাখা বেশি জরুরি।
দ্রাবিড় দাবি করেন, এত অল্প বয়সে অতিরিক্ত প্রশংসা যেমন ক্ষতিকর হতে পারে, তেমনি কঠোর সমালোচনাও চাপ তৈরি করতে পারে। পেশাদার ক্রিকেটে সাফল্য ও ব্যর্থতা দু’টিই আসবে। একইসঙ্গে তিনি এ-ও মনে করিয়ে দেন, বৈভব এখনো পরিপূর্ণ ক্রিকেটার নন; তার উন্নতির অনেক জায়গা রয়েছে।
সাঙ্গাকারা ভাষ্যমতে, বৈভবের ব্যাটে বল লাগার শব্দই ছিল আলাদা। আর্চারও তার ব্যাটিং দেখে হাসছিলেন। সাঙ্গার চোখে, এই নির্ভীক মানসিকতাই বৈভবকে অন্যদের থেকে আলাদা করেছে।
রাজস্থানের ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারাও বৈভবের প্রতিভায় মুগ্ধ। প্রথম পরিচয়ের অভিজ্ঞতা তুলে ধরে সাবেক লঙ্কান এই তারকা জানিয়েছেন, নেটে জোফরা আর্চার ও সন্দীপ শর্মার মতো বোলারদের বিপক্ষে যখন অন্যরা ব্যাট করতে অনীহা প্রকাশ করছিলেন, তখন বৈভব নিজেই এগিয়ে আসেন।
সাঙ্গাকারা ভাষ্যমতে, বৈভবের ব্যাটে বল লাগার শব্দই ছিল আলাদা। আর্চারও তার ব্যাটিং দেখে হাসছিলেন। সাঙ্গার চোখে, এই নির্ভীক মানসিকতাই বৈভবকে অন্যদের থেকে আলাদা করেছে।
বিশ্ব ক্রিকেটের তারকারা যা বলছেন
বৈভবের প্রতিভা শুধু ভারতেই আলোচনার জন্ম দেয়নি। ওয়েস্ট ইন্ডিজের জীবন্ত কিংবদন্তি ক্রিস গেইলও মুগ্ধতা অকপটে স্বীকার করেছেন। ২০২৬ আইপিএলে এক মৌসুমে গেইলের সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভাঙার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বৈভবকে নতুন ‘সিক্স মেশিন’ বলে অভিহিত করেন।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও তার প্রশংসা করেছেন। আইপিএলে বৈভবের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থেকে কামিন্স জানান, এই তরুণের ব্যাটিং দেখতে তার ভালো লাগে।
বৈভবের ইনিংসকে ‘অ্যাবসলিউট কার্নেজ’ বা ‘রীতিমতো তাণ্ডব’ বলে উল্লেখ করেন। তিলক জানান, ডাগআউটে সবাই মুগ্ধ হয়ে তার ব্যাটিং দেখছিলেন। এমনকি বল চার হলে সেটি চার নাকি ছক্কা—তা দেখার চেয়ে সবাই জানতে চাইছিলেন, বলটি ছক্কা হয়েছে কিনা!
সাবেক লঙ্কান অধিনায়ক সনৎ জয়সুরিয়াও বৈভবকে ভারতের ভবিষ্যৎ হিসেবে দেখছেন। তবে তার পরামর্শ, এই তরুণকে যথেষ্ট সময় ও সুযোগ দিতে হবে।
এদিকে সর্বশেষ ডাবল সেঞ্চুরির পর ‘এ’ দলের অধিনায়ক তিলক ভার্মার প্রতিক্রিয়াও বেশ তাৎপর্যপূর্ণ। বৈভবের ইনিংসকে ‘অ্যাবসলিউট কার্নেজ’ বা ‘রীতিমতো তাণ্ডব’ বলে উল্লেখ করেন। তিলক জানান, ডাগআউটে সবাই মুগ্ধ হয়ে তার ব্যাটিং দেখছিলেন। এমনকি বল চার হলে সেটি চার নাকি ছক্কা—তা দেখার চেয়ে সবাই জানতে চাইছিলেন, বলটি ছক্কা হয়েছে কিনা!
বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার মন্তব্য, বৈভবের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছেন তারা। প্রতিটি পর্যায়ে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। বোর্ডের লক্ষ্য, বৈভব যেন শচীন টেন্ডুলকারের মতো দীর্ঘদিন অবদান রাখতে পারেন।
অন্যদিকে সাবেক ওপেনার বীরেন্দর শেবাগও সামাজিক যোগাযোগমাধ্যমে বৈভবের ইনিংসের প্রশংসা করেছেন। তার মন্তব্য, ভিডিও গেমেও এমন অবিশ্বাস্য ইনিংস দেখা কঠিন।
বৈভবকে নিয়ে বিসিসিআইয়ের পরিকল্পনা কেমন?
বৈভবকে ঘিরে ভারতের স্বপ্নের সবচেয়ে বড় ইঙ্গিত বিসিসিআইয়ের বক্তব্যেই মিলেছে। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার মন্তব্য, বৈভবের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছেন তারা। প্রতিটি পর্যায়ে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। বোর্ডের লক্ষ্য, বৈভব যেন শচীন টেন্ডুলকারের মতো দীর্ঘদিন অবদান রাখতে পারেন।
সাইকিয়া এ-ও জানিয়েছেন, বৈভবকে দ্রুত বড় দায়িত্ব দিয়ে চাপের মুখে ফেলতে চায় না বোর্ড। ধাপে ধাপে তার উন্নতি নিশ্চিত করাই তাদের পরিকল্পনা। বিসিসিআইয়ের ‘সেন্টার অব এক্সিলেন্স’-এর প্রধান ভিভিএস লক্ষ্মণও বৈভবের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
আন্তর্জাতিক অভিষেক থেকে নতুন সম্ভাবনা
চলতি বছরের ৪ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক অভিষেক ঘটে বৈভবের। বয়স ছিল মাত্র ১৫ বছর ৯৯ দিন। ভারতের পুরুষ ক্রিকেটে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটারও তিনি। ভাঙেন শচীনের দীর্ঘদিনের রেকর্ড।
আন্তর্জাতিক অভিষেকে প্রত্যাশিত রান না পেলেও জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজে ১৫১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন। প্রথম ম্যাচেই মাত্র ১৮ বলে ফিফটি করে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ ‘ফিফটিয়ান’-এর রেকর্ড গড়েন। সিরিজসেরার পুরস্কারও তার হাতেই ওঠে।
প্রধান কোচ গৌতম গম্ভীরের অবস্থানও বেশ বাস্তববাদী। তার মতে, বৈভবের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নিয়মিত জায়গা পেতে নিজের সুযোগের জন্যও অপেক্ষা করতে হবে।
আইপিএলেও সামর্থ্যের প্রমাণ দেন। রাজস্থান রয়্যালসের হয়ে ২৩৭ দশমিক ৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এক মৌসুমে ৭২টি ছক্কা হাঁকিয়ে রেকর্ডও গড়েন। এ ছাড়া ২০২৫ সালে মাত্র ১৪ বছর বয়সে গুজরাট টাইটানসের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেন।
এত অল্প বয়সে এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই জাতীয় দলে তার জায়গা নিয়ে আলোচনা তৈরি হয়। তবে প্রধান কোচ গৌতম গম্ভীরের অবস্থানও বেশ বাস্তববাদী। তার মতে, বৈভবের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নিয়মিত জায়গা পেতে নিজের সুযোগের জন্যও অপেক্ষা করতে হবে।
সনৎ জয়সুরিয়াও মনে করেন, বৈভবকে যথেষ্ট সুযোগ দেওয়া উচিত। তবে বিদ্যমান ভারসাম্য ও অভিজ্ঞ ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনায় এই সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ পরিকল্পনায় থাকলেও তাকে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন দেখছেন না সংশ্লিষ্টরা।
সামনে কী অপেক্ষা করছে বৈভবের জন্য?
বৈভবের সামনে সবচেয়ে বড় সম্ভাবনা সীমিত ওভারের ক্রিকেট। দ্রুত রান তোলার ক্ষমতা, ছক্কা মারার দক্ষতা এবং বোলারদের ওপর শুরু থেকেই চাপ তৈরির সামর্থ্য আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে দারুণভাবে মানানসই। তবে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটেও প্রতিষ্ঠিত করতে ব্যাটিংয়ের আরও অনেক দিক উন্নত করতে হবে।
ওঝার মতে, টেস্ট দলে জায়গা পেতে তাকে আরও অনেক কিছু শিখতে হবে। অল্প বয়সে বিপুল জনপ্রিয়তা ও প্রত্যাশার চাপ সামলানোও হবে বড় পরীক্ষা হতে পারে।
বৈভবের শৈশবের কোচ মনীশও এ নিয়ে সতর্ক। তার দাবি, টেস্ট ক্রিকেটের জন্য আলাদা প্রস্তুতি প্রয়োজন। লাল বলে দীর্ঘ সময় ব্যাটিং করা, ধৈর্য ধরে ইনিংস গড়া এবং পরিস্থিতি অনুযায়ী খেলার দক্ষতা অর্জন করতে হবে। ওঝার মতে, টেস্ট দলে জায়গা পেতে তাকে আরও অনেক কিছু শিখতে হবে। অল্প বয়সে বিপুল জনপ্রিয়তা ও প্রত্যাশার চাপ সামলানোও হবে বড় পরীক্ষা হতে পারে।
প্রশংসার পাশাপাশি সতর্ক ভারতীয় ক্রিকেট
বৈভবের প্রতিভায় মুগ্ধ হলেও এখনই অতিরিক্ত প্রত্যাশার চাপ তৈরি করতে চান না নীতিনির্ধারকেরা। তাদের মতে, ১৫ বছর বয়সে এমন পারফরম্যান্স নিঃসন্দেহে ‘বিশেষ’, কিন্তু দীর্ঘ ও সফল ক্যারিয়ার গড়তে ধারাবাহিকতা জরুরি।
রাহুল দ্রাবিড়ের সতর্কবার্তাও এখানেই। তার মতে, ভালো সময়ে যেমন প্রশংসা হবে, তেমনি খারাপ সময়েও সমালোচনা আসবে। তাই মানসিকভাবেও প্রস্তুত করতে হবে।
অন্যদিকে বিসিসিআই-ও ধাপে ধাপে বৈভবের উন্নতির ওপর গুরুত্ব দিচ্ছে। কেননা, অল্প বয়সে পাওয়া সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ অনেক বড়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষের বাড়তি প্রস্তুতি, ব্যর্থতার চাপ এবং প্রত্যাশার ভার—সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে তাকে।