মাউশির লোগো © সংগৃহীত
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর-২০২৬ মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এখনো এ প্রস্তাবে অনুমোদন মেলেনি। আগামী সপ্তাহে প্রস্তাব অনুমোদন হতে পারে জানা গেছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী।
গত সোমবার (২৩ নভেম্বর) মাউশি থেকে নভেম্বর মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর আগের দিন অর্থাৎ রবিবার এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল থেকে এ সংক্রান্ত তথ্য মাউশির প্রশাসন শাখায় জমা দেওয়া হয়।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়।।সবকিছু ঠিক থাকলে এবং মন্ত্রণালয় দ্রুত প্রস্তাবে অনুমোদন দিলে ৩ ডিসেম্বরের মধ্যে তারা বেতন-ভাতা পাবেন।' তবে কোনো কারণে প্রস্তাব অনুমোদনে বিলম্ব হলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শিক্ষক-কর্মচারীরা নভেম্বরের বেতন-ভাতা পাবেন।’
জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।