শিক্ষকদের ৪ সদস্যের প্রতিনিধি দলকে ডাকল মাউশি, আলোচনায় যা হলো

২৫ নভেম্বর ২০২৬, ০২:৪২ PM
মাউশি

মাউশি © টিডিসি সম্পাদিত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ জারির দাবিতে আমরণ অনশনে বসেছেন নারী শিক্ষকরা। অনশনরতদের মধ্য থেকে ৪ নারী শিক্ষককে আলোচনার জন্য ডেকেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে সেই আলোচনা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিক্ষকদের চার সদস্যের প্রতিনিধি দলকে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের কক্ষে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের সাথে কথা বলে সংস্থাটির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সেলিনা নামে এক সহকারী শিক্ষক। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পরিচালক স্যার আমাদের বলেছেন, তারা বদলির বিষয়ে আন্তরিক। তবে কিছু জটিলতার কারণে বদলির ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এ জন্য আরও কিছুদিন ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়।’

মাউশি পরিচালকের আহ্বানের জবাবে শিক্ষকরা জানান, ‘বদলি না হওয়ায় তাদের সংসার ভাঙার উপক্রম হয়েছে। সন্তানদের ছেড়ে চাকরি করতে হচ্ছে। যেহেতু আবেদন নেওয়া হয়েছে, সেহেতু বদলির ফল প্রকাশের অনুরোধ জানানো হয়।’

শিক্ষকরা জানান, যেহেতু আমাদের ধৈর্য ধরতে হবে, সেহেতু এই ধৈর্য জাতীয় প্রেস ক্লাবে অনশনে বসেই ধরবেন।

এর আগে বুধবার সকাল ১০টায় বদলির আদেশ জারির দাবিতে অনশনে বসেন এমপিওভুক্ত নারী শিক্ষকরা। তারা বলছেন বদলির ফল প্রকাশ না হওয়া পর্যন্ত তারা প্রেস ক্লাবের সামনে অনশনরত অবস্থাতেই থাকবেন।

‘আঙ্কেল’ বলায় মনঃক্ষুণ্ন ওসি, সিএনজি রিজার্ভ করে বাসায় ডাকল…
  • ২৫ নভেম্বর ২০২৬
ড. সায়েমকে ভিসি পুনর্বহালের দাবি থেকে সরলেন চুয়েট শিক্ষকেরা…
  • ২৫ নভেম্বর ২০২৬
উখিয়ায় রোহিঙ্গা মায়ের চার সন্তান প্রসব
  • ২৫ নভেম্বর ২০২৬
ককটেল তৈরির সময় বিস্ফোরণ, কৃষক লীগ নেতা নিহত
  • ২৫ নভেম্বর ২০২৬
কন্যা সন্তানের মা জেনিফার জিতলেন মিস ইউনিভার্স ২০২৬-এর মুক…
  • ২৫ নভেম্বর ২০২৬