দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী

২১ জুন ২০২৬, ০১:৪৪ PM
বৈভব সূর্যবংশী

বৈভব সূর্যবংশী © সংগৃহীত

মাত্র ১১ বলে অর্ধশতক পূর্ণ করে ক্রিকেট ইতিহাসে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী। রবিবার (২১ জুন) শ্রীলঙ্কার  ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন তিনি। 

ম্যাচের শুরু থেকেই তিনি প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হন। মোহাম্মদ শিরাজের এক ওভারেই তিনি ৩টি ছক্কা ও ২টি চারের সাহায্যে ২৬ রান তোলেন। শেষ পর্যন্ত লং-অনের ওপর দিয়ে পঞ্চম ছক্কাটি মেরে মাত্র ১১ বলে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যবংশী।   ১১ বলে ফিফটির পথে সূর্যবংশী ১০ বলেই বাউন্ডারি মেরেছেন। এর মধ্যে ছক্কা ৫টি। একটি বল ডট খেলেছেন।  এর মাধ্যমে সূর্যবংশী ভেঙেছেন শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্নের রেকর্ড। 

হাফ-সেঞ্চুরির পরও সূর্যবংশীর তাণ্ডব থামেনি। প্রথম পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই তিনি সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যান। তবে দুর্ভাগ্যবশত মাত্র ৬ রানের জন্য দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছোঁয়া হয়নি তাঁর। শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক সহন আরাচ্চিগের বলে মিড-অফে ক্যাচ দেওয়ার আগে ২৯ বলে ৯৪ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন এই তরুণ ক্রিকেটার।  

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬