সেন্টমার্টিনে আটকা পর্যটকদের হোটেলে-রেস্টুরেন্টে ‘জিম্মি’ দশা, ২০ টাকার ডিম ৫০

  • উত্তাল সাগরে ট্রলারে ফিরেছেন প্রায় ৭০০ পর্যটক
  • খাবার ও হোটেল ভাড়ায় অতিরিক্ত অর্থ আদায়
  • তীব্র ভোগান্তির শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও
২২ নভেম্বর ২০২৬, ১০:৫১ AM , আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৫ AM
সেন্টমার্টিনে আটকে পড়া অনেক পর্যটক তীব্র ভোগান্তির শিকার হয়েছেন

সেন্টমার্টিনে আটকে পড়া অনেক পর্যটক তীব্র ভোগান্তির শিকার হয়েছেন © টিডিসি সম্পাদিত

বৈরী আবহাওয়া ও ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে নৌযান চলাচল বন্ধ থাকায় প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের একাংশ অবশেষে মূল ভূখণ্ডে ফিরেছেন। দীর্ঘ ভোগান্তি, নিরাপত্তাহীনতা ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে ফিরে আসা পর্যটকরা বলেছেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতির সুযোগ নিয়ে দ্বীপে তাদের একপ্রকার ‘জিম্মি’ করে রাখা হয়েছিল।

ফিরে আসা অনেকের অভিযোগ, তাদেরকে সহযোগিতার পরিবর্তে সবকিছুতেই গলাকাটা অর্থ আদায়ের অভিযোগ করেছেন তারা। তবে কিছু হোটেল ভাড়ায় ছাড় দিয়েছে। অনেকে স্বল্পমূল্যে খাবারেরও ব্যবস্থা করে দিয়েছেন। তবে পর্যটকদের অসহায়ত্বের সুযোগও নিয়েছেন অনেকে।

শনিবার (২১ নভেম্বর) আবহাওয়া কিছুটা অনুকূলে এলে প্রশাসনের অনুমতি নিয়ে ১৬টি সার্ভিস ট্রলারে করে প্রায় ৬০০ থেকে ৭০০ পর্যটক টেকনাফের শাহপরীর দ্বীপে ফিরে আসেন। উত্তাল সাগরে ছোট কাঠের ট্রলারে ফেরার অভিজ্ঞতা বর্ণনা করে পর্যটকরা জানান, ঢেউয়ের তোড়ে প্রতিটি মুহূর্তেই প্রাণহানির আশঙ্কা ছিল তাদের।

আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হলে বড় জাহাজগুলো আজ রবিবার পুনরায় যাতায়াত শুরু করেছে। আজই বাকি পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শনিবার আবহাওয়া কিছুটা অনুকূলে এলে প্রশাসনের অনুমতি নিয়ে ১৬টি সার্ভিস ট্রলারে করে প্রায় ৬০০ থেকে ৭০০ পর্যটক টেকনাফের শাহপরীর দ্বীপে ফিরে আসেন। উত্তাল সাগরে ছোট কাঠের ট্রলারে ফেরার অভিজ্ঞতা বর্ণনা করে পর্যটকরা জানান, ঢেউয়ের তোড়ে প্রতিটি মুহূর্তেই প্রাণহানির আশঙ্কা ছিল তাদের।

পর্যটকদের অভিযোগ, জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর দ্বীপের কিছু অসাধু ব্যবসায়ী ও হোটেল মালিক পরিস্থিতির সুযোগ নেন। বাড়তি দিন অবস্থানের কারণে হোটেল ভাড়া, খাবার ও যাতায়াতের ক্ষেত্রে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে।

এক পর্যটক জানান, দ্বীপে খাবারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ২০ টাকার একটি ডিমের দাম নেওয়া হয়েছে ৫০ টাকা। দুর্যোগের কারণে আটকে পড়া পর্যটকদের কাছে বিকল্প ব্যবস্থা না থাকায় অনেকেই বাধ্য হয়ে বাড়তি দামে খাবার কিনেছেন বলে অভিযোগ করেন তারা।

পর্যটকদের ভাষ্য, অনেকের সঙ্গে থাকা টাকা ফুরিয়ে যাওয়ায় তারা চরম বিপদে পড়েন। নৌযান চলাচল বন্ধ, দ্বীপে আটকে থাকা এবং খাবার ও থাকার খরচ বেড়ে যাওয়ায় তাদের কাছে পরিস্থিতি একপ্রকার ‘জিম্মি’ দশায় পরিণত হয়।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় এবং ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি হওয়ায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে প্রশাসন। এতে দ্বীপে ভ্রমণে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন।

বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের ৩৮ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা। তাঁদের মধ্যে রয়েছেন ৩০ জন শিক্ষার্থী, পাঁচজন শিক্ষক ও তিনজন কর্মকর্তা। নির্ধারিত সময়ে ফিরতে না পারায় দ্বীপে তাঁদের অবস্থান দীর্ঘায়িত হয়। 

ইনসেটে আহত যুবক

এতে কোর্স ট্যুরের জন্য নির্ধারিত বাজেটেও দেখা দিয়েছে সংকট। অতিরিক্ত থাকা-খাওয়া ও অন্যান্য খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। সীমিত পরিসরে ট্রলার চললেও ঝুঁকি নিয়ে ট্রলারে ওঠেননি তারা।

টিমে থাকা বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা বলেন, ‘আমাদের আজ গোপালগঞ্জে থাকার কথা ছিল, কিন্তু আমরা এখনো সেন্টমার্টিনে অবস্থান করছি। স্বাভাবিকভাবেই বাজেট সংকট তৈরি হয়েছে। কারণ, শিক্ষার্থীরা অতিরিক্ত দিন থাকার প্রস্তুতি নিয়ে এখানে আসেনি। তারপরও এখানে উপস্থিত শিক্ষকেরা বাজেট সংকট পূরণের চেষ্টা করে যাচ্ছি।’

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েন আরও দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন শিক্ষক-শিক্ষার্থী। তাদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৫ জন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ৩১ জন ছিলেন। এর মধ্যে এক শিক্ষার্থীর পা ভেঙেছে। অন্যদিকে খাবারের জন্য বরাদ্দ অর্থও প্রায় শেষ হয়ে যাওয়ায় দুর্ভোগের কথা জানিয়েছিলেন অনেকে।

আটকে পড়াদের মধ্যে জাবিপ্রবির এক শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। তার হাঁটুর প্যাটেলা স্থানচ্যুত হয়েছে। দ্বীপে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ সময় আটকে থাকায় তাদের খাবারের বাজেটও প্রায় শেষ হয়ে যায়।

প্রভাষক হোসাইন মাহমুদ বলেন, বুধবার রাতে হঠাৎ বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধের খবর জানানো হয়। পরে শুক্রবারও জাহাজ চলাচল বন্ধ থাকার কথা জানানো হয়েছে। এতে তারা বিপদে পড়ে যান।
এদিকে এখনো দ্বীপটিতে আট শতাধিক পর্যটক অবস্থান করছেন বলে জানা গেছে। আটকে পড়া পর্যটকদের দুর্ভোগ কমাতে স্থানীয় হোটেল-রিসোর্ট মালিকদের বিনা মূল্যে অথবা অর্ধেক ভাড়ায় থাকার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল প্রশাসন। থবে অনেকেই সে নির্দেশনা মানেননি।

আরও খবর: নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন

দুর্যোগের সময় পর্যটকদের নিরাপত্তা ও মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি খাবার, হোটেল ভাড়া এবং অন্যান্য সেবার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

পর্যটকদের অভিযোগ, দুর্যোগের সময় দ্বীপে আটকে পড়া মানুষের অসহায়ত্বকে পুঁজি করে কেউ কেউ অতিরিক্ত অর্থ আদায় করেছেন। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে পর্যটকদের এমন ভোগান্তি কমবে বলে মনে করছেন তারা।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের দুর্ভোগ কমাতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। পর্যটকদের নিরাপত্তা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘হোটেল-রিসোর্ট মালিকদের বিনা মূল্যে অথবা অর্ধেক ভাড়ায় পর্যটকদের থাকার ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। খাবার ও অন্যান্য সেবার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আবহাওয়া অনুকূলে এলে আটকে থাকা পর্যটকদের নিরাপদে মূল ভূখণ্ডে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।’ স্থানীয়ভাবে মনিটরিং করার কথাও জানান তিনি।

সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী
  • ২২ নভেম্বর ২০২৬
ব্রাজিলের দলকে হারিয়ে কোপা সুদামেরিকানার শিরোপা জিতল আর্জেন…
  • ২২ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে আটকা পর্যটকদের হোটেলে-রেস্টুরেন্টে ‘জিম্মি’ দ…
  • ২২ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ গ্…
  • ২২ নভেম্বর ২০২৬
‎জাতিসংঘের অর্থায়নে জার্মানিতে ‘ইউএন ইয়ুথ টাউনহল’-এ যাচ্ছে…
  • ২২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২২ নভেম্বর ২০২৬