সেন্টমার্টিনে আটকে থাকা গোবিপ্রবির ৩৮ শিক্ষক-শিক্ষার্থী আজও ট্রলারে উঠতে পারেনি, বাজেটেরও সংকট

২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ PM
সেন্টমার্টিন ঘাট

সেন্টমার্টিন ঘাট © সংগৃহীত

বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের ৩৮ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা। তাঁদের মধ্যে রয়েছেন ৩০ জন শিক্ষার্থী, পাঁচজন শিক্ষক ও তিনজন কর্মকর্তা। নির্ধারিত সময়ে ফিরতে না পারায় দ্বীপে তাঁদের অবস্থান দীর্ঘায়িত হচ্ছে। এতে কোর্স ট্যুরের জন্য নির্ধারিত বাজেটেও দেখা দিয়েছে সংকট। অতিরিক্ত থাকা-খাওয়া ও অন্যান্য খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। সীমিত পরিসরে ট্রলার চললেও ঝুঁকি নিয়ে আজ ট্রলারে উঠেননি তারা।

জানা যায়, বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কোর্স ট্যুরের অংশ হিসেবে গত ১৫ নভেম্বর (রোববার) গোপালগঞ্জ থেকে যাত্রা শুরু করেন। পরদিন ১৬ নভেম্বর বান্দরবানে পৌঁছে সেখানে অবস্থান করেন তাঁরা। পরে ১৭ নভেম্বর কক্সবাজারের উদ্দেশে রওনা হন। একই দিন রাতে কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে ১৮ নভেম্বর দ্বীপটিতে পৌঁছান।

পরিকল্পনা অনুযায়ী, ২০ নভেম্বর সেন্টমার্টিন থেকে রওনা দিয়ে ২১ নভেম্বর তাঁদের গোপালগঞ্জে পৌঁছানোর কথা ছিল। তবে বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে ফিরতে পারেননি তাঁরা। ফলে এখনো দ্বীপটিতে অবস্থান করছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। কবে নাগাদ তাঁরা ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়।

ট্যুরে বাংলা বিভাগের তিনজন শিক্ষক রয়েছেন। তাঁরা হলেন সহযোগী অধ্যাপক আব্দুর রহমান সাগর, সহযোগী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা ও সহকারী অধ্যাপক তন্বী সাহা। এ ছাড়া কোর্সের অংশ হিসেবে অন্য বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রিত আরও দুজন শিক্ষক তাঁদের সঙ্গে রয়েছেন।

এদিকে, নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন দ্বীপে অবস্থান করতে হওয়ায় খাবার, আবাসন ও অন্যান্য প্রয়োজনীয় খরচ বেড়েছে। অন্যদিকে কোর্স ট্যুরের জন্য বরাদ্দকৃত বাজেটও প্রায় শেষের দিকে। ফলে অতিরিক্ত ব্যয় নির্বাহ নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। বিশেষ করে বাড়তি সময় অবস্থানের জন্য শিক্ষার্থীরা আর্থিকভাবে প্রস্তুত না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এ বিষয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা বলেন, আমাদের আজ গোপালগঞ্জে থাকার কথা ছিল, কিন্তু আমরা এখনো সেন্টমার্টিনে অবস্থান করছি। স্বাভাবিকভাবেই বাজেট সংকট তৈরি হয়েছে। কারণ, শিক্ষার্থীরা অতিরিক্ত দিন থাকার প্রস্তুতি নিয়ে এখানে আসেনি। তারপরও এখানে উপস্থিত শিক্ষকেরা বাজেট সংকট পূরণের চেষ্টা করে যাচ্ছি।

১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, যা বলছে হেডকোয়ার্টার্স
  • ২১ নভেম্বর ২০২৬
মুক্তির প্রথমদিনেই ৩.৭৪ বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়ল জিটিএ-৬
  • ২১ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে আটকে থাকা গোবিপ্রবির ৩৮ শিক্ষক-শিক্ষার্থী আজও…
  • ২১ নভেম্বর ২০২৬
বিনামূল্যে ৫০ হাজার ছানি অপারেশন হবে সিরাজগঞ্জে
  • ২১ নভেম্বর ২০২৬
পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে দফায় দ…
  • ২১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জন্মদিনে গাকৃবির উদ্ভাবনী ও আন্তর্জাতিক সাফল…
  • ২১ নভেম্বর ২০২৬