হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের অগ্রগতি জানতে আবারও ভাড়াটে প্রতিষ্ঠানটির চিঠি

১৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © টিডিসি সম্পাদিত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধের অগ্রগতি জানতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আবারও চিঠি দিয়েছে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। এবারের চিঠির সঙ্গে শেখ হাসিনার পক্ষ থেকে আইনজীবীকে দেওয়া একটি স্বাক্ষরিত অনুমতিপত্রও যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠিটি পাঠান ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাওলেস।

চিঠিতে গত ৯ নভেম্বর পাঠানো আগের চিঠির প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধের বিষয়ে হালনাগাদ তথ্য জানতে চাওয়া হয়েছে। স্টিভেন পাওলেস জানান, গণমাধ্যমের প্রতিবেদন থেকে তাঁরা জানতে পেরেছেন, নতুন পাসপোর্ট ও এনআইডির অনুরোধটি হাইকমিশনে পৌঁছেছে। তবে শেখ হাসিনার পক্ষে তিনি আইনগতভাবে প্রতিনিধিত্ব করছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়ার প্রয়োজন রয়েছে।

এ কারণে শেখ হাসিনার পক্ষ থেকে তাঁকে কাজ করার অনুমতি দিয়ে একটি স্বাক্ষরিত প্রত্যয়নপত্র চিঠির সঙ্গে যুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করে জবাব দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

এর আগে গত ৯ নভেম্বর ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে বাংলাদেশের হাইকমিশনে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে তাঁর আগের পাসপোর্ট ও এনআইডি বাতিলের বিষয়টি উল্লেখ করে নতুন নথি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল। 

তবে ওই চিঠি পাওয়ার পর শেখ হাসিনার পক্ষ থেকে যথাযথ অনুমতিপত্র বা সম্মতি দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ১০ নভেম্বর বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান এক ফেসবুক পোস্টে জানান, আইনজীবীর চিঠিকে আনুষ্ঠানিক আবেদন হিসেবে প্রকাশ করা নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বিভ্রান্তি তৈরি হয়েছে। 

এবারের চিঠির সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র যুক্ত করার মাধ্যমে তাঁর পক্ষে প্রতিনিধিত্বের বিষয়টি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন ব্যারিস্টার স্টিভেন পাওলেস। তবে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর বিষয়ে হাইকমিশন বা বাংলাদেশ সরকারের কোনো সিদ্ধান্ত এখনো পাওয়া যায়নি।

হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের অগ্রগতি জানতে আবারও ভাড়াটে…
  • ১৯ নভেম্বর ২০২৬
৩০ নভেম্বরের মধ্যে সরকারি বাসার সাবলেট অপসারণের নির্দেশ
  • ১৯ নভেম্বর ২০২৬
দেশে স্টার্ট-আপে বিনিয়োগ নিয়ে এনএসইউতে আলোচনা সভা
  • ১৯ নভেম্বর ২০২৬
এবার সমন্বয়ক মাহিনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ 
  • ১৯ নভেম্বর ২০২৬
শীত উপলক্ষে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক…
  • ১৯ নভেম্বর ২০২৬
‘ভয় পাইয়ো না বাবা, আমরা কখনও কারও ক্ষতি করি নাই’ বাড়িতে আগু…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage