শোকজ নোটিশের জবাব দিতে আরও সময় পেল আদ-দ্বীন হাসপাতাল

০৭ জুন ২০২৬, ০৭:৫৭ PM , আপডেট: ০৭ জুন ২০২৬, ০৭:৫৯ PM
স্বাস্থ্য অধিদপ্তর ও আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

স্বাস্থ্য অধিদপ্তর ও আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল © টিডিসি সম্পাদিত

পোস্ট অপারেটিভ ওয়ার্ডে তিন ঘণ্টার ব্যবধানে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দেওয়ার সময়সীমা বাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে আগামী ৯ জুন বিকাল ৫টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

আজ রবিবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত চিঠিতে হাসপাতালটির নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত ৪ জুন জারিকৃত স্মারকের প্রেক্ষিতে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সময় বৃদ্ধির জন্য আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জবাবদানের সময়সীমা আগামী ৯ জুন বিকাল ৫টা পর্যন্ত বর্ধিত করা হলো।

এতে আরও বলা হয়, কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদানের এ পর্যায়ে ব্যক্তিগত শুনানি গ্রহণের কোনো আইনগত সুযোগ নেই।

এদিকে চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের মৃত্যুবরণ করা প্রত্যেক ভুক্তভোগী পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ রবিবার (৭ জুন) ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ করা হয়। দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬