যশোর আদ্-দ্বীন হাসপাতাল

ডাক্তার বলছেন— ‘শেষ চেষ্টায়’ও বাঁচানো গেল না, ‘অবহেলায় মৃত্যু’র অভিযোগ স্বজনদের

১২ জুন ২০২৬, ০৬:৫৯ PM , আপডেট: ১২ জুন ২০২৬, ০৯:১৯ PM
রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনরা বিক্ষোভ করেন

রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনরা বিক্ষোভ করেন © টিডিসি

যশোর আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় মো. ইমরান (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরে হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন রোগীর স্বজন ও প্রতিবেশীরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অবহেলা নয়, বরং রোগী জ্বর নিয়ে ভর্তি হলেও অন্যান্য শারীরিক সমস্যার কারণে কার্ডিয়াক অ্যারেস্ট (হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ) হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এতে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এবং মৃতের স্বজনসহ স্থানীয়রা দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃত ইমরান যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া গাজীপাড়ার শওকত আলী বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন।

পরিবারের ভাষ্য, তীব্র জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ইমরানকে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ওই সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুপান্ত ভৌমিক তাকে ভর্তি করে পুরুষ মেডিসিন ওয়ার্ডে পাঠান। ওয়ার্ডে কর্তব্যরত সহকারী রেজিস্টার ডা. রাহাত ও মেডিকেল অফিসার ডা. মুন্নি রোগীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই একের পর এক ইনজেকশন প্রয়োগ করেন।

ইমরানের খালাতো ভাই ইসমাইল হোসেন অভিযোগ করেন, প্রথম ইনজেকশন দেওয়ার পর থেকেই ইমরান তীব্র অস্বস্তি বোধ করছিলেন। বিষয়টি সংশ্লিষ্ট চিকিৎসকদের জানানো হলেও তারা কোনো গুরুত্ব দেননি। এরপর পরবর্তী ইনজেকশন দেওয়ার সাথে সাথেই ইমরানের মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। তখন রোগীকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ‘ভুল ইনজেকশন ও অবহেলায়’ ইমরানের মৃত্যু হয়েছে— এমন খবর ছড়িয়ে পড়লে তার স্বজন, প্রতিবেশী ও স্থানীয় লোকজন হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা সংশ্লিষ্ট চিকিৎসকদের বিচার ও শাস্তির দাবিতে স্লোগান দেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

বিক্ষোভকারীদের দাবি, হাসপাতালটিতে চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও একাধিকবার ভুল চিকিৎসায় রোগী মৃত্যু এবং সিজার, অপারেশন ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের কেউ কেউ ইতিপূর্বে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগে লিখিত অভিযোগ দিলেও কোনো সুফল পাননি।

সর্বশেষ এই ঘটনার পর মৃতের বাবা শওকত আলী বিশ্বাস বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ (সাধারণ ডায়েরি) করেছেন।

তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইমদাদ হোসেন। তার দাবি, রোগীকে নিয়ম মেনেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। তিনি বলেন, রোগীকে গ্যাসের ইনজেকশন, এন্টিবায়োটিক ইনজেকশন ও স্যালাইন দেওয়া হয়। পরবর্তীতে রোগীর অবস্থার অবনতি হলে জীবন রক্ষাকারী শেষ ইনজেকশন ‘হাইসোমাইড’ শরীরে পুশ করা হয়।

ডা. ইমদাদ বলেন, এর বাইরে অন্য কোনো ওষুধ ব্যবহার করা হয়নি। রোগী জ্বরের হিস্ট্রি নিয়ে ভর্তি হলেও অন্যান্য শারীরিক সমস্যার কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত ছাড়া বিকল্প কোনো উপায় নেই উল্লেখ করে তিনি প্রাথমিকভাবে হৃদরোগের কারণে মৃত্যুর কথা জানান।

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, রাতে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। শুক্র ও শনিবার সরকারি ছুটি। রবিবার অফিস খুললে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দরকার হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার পর হাসপাতাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন। মৃতের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, শহরের রেল রোডে আদ-দ্বীন হাসপাতালটিতে একসময় অবহেলা ও ভুল চিকিৎসায় নিয়মিত রোগী মৃত্যুর অভিযোগ উঠত। স্থানীয়রা প্রতিষ্ঠানটিতে অনেকবার ভাঙচুরও করেছেন। আলো-বাতাসের সংকট থাকা এই প্রতিষ্ঠানটি মূলত প্রসূতি ও শিশুদের জন্য।

প্রায় ২ হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষার হলে মা, বাইরে শিশুকে কোলে নিয়ে দায়িত্ব পালনে পুলিশ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৫৫ বছরেও বদলায়নি চিত্র, উন্নয়নের অপেক্ষায় বীরশ্রেষ্ঠ নূর মো…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬