বাবার লাশ রেখেই ৪ সন্তানের মারামারি, হামলা করে দলিল নিয়ে গেল একপক্ষ

২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৪ PM
বাড়িতে লাশবাহী গাড়ি

বাড়িতে লাশবাহী গাড়ি © টিডিসি

বাড়ির দরজায় দাঁড়িয়ে লাশবাহী গাড়ি। ভেতরে ৮১ বছরের বৃদ্ধ মফিজ উল্লার নিথর দেহ। আর সেই লাশ বাড়িতে রেখেই সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা ও দলিল-দস্তাবেজ নিয়ে সন্তানদের মধ্যে হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। বাবার শেষ বিদায়ের প্রস্তুতির মধ্যেই এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের বেপারীবাড়ির। মফিজ উল্লা ওই বাড়ির জালাল আহমেদের ছেলে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে মফিজ উল্লা তার প্রবাসী ছেলে মনিরের বাড়িতে স্ট্রোকে মারা গেছেন। বুধবার বেলা ১১টার পর স্থানীয়দের সহযোগিতায় মনিরের বাড়িতে তাকে দাফন করা হয়।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মফিজ উল্লা ও তার স্বজনদের হয়রানি করা হচ্ছিল। এ নিয়ে একাধিক মামলা চলমান রয়েছে।

অভিযোগ রয়েছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মনিরের বাড়িতে তার ভাই মিলন, ফারুক এবং বোন রোজিনা ও নাসিমা হামলা চালিয়ে দলিল-দস্তাবেজ নিয়ে যান এবং ভাঙচুর ও মারামারি করেন। এতে মনিরের স্ত্রী আখি বেগম, সৎমা নাজমুন নাহার ও শাশুড়ি কুলসুম বেগম আহত হন।

পরিবারের দাবি, হামলার পর থেকে নাজমুন নাহার নিখোঁজ রয়েছেন। সিসিটিভি ফুটেজে তাকে মারধরের দৃশ্য দেখা গেছে বলেও দাবি তাদের।

জানা যায়, মফিজ উল্লার পাঁচ ছেলে ও দুই মেয়ে। মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি প্রবাসী সন্তান মনিরের বাড়িতে থাকতেন। এর আগে জমি নিয়ে তার সন্তানদের মধ্যে বিরোধ তৈরি হয়। তা নিয়ে মামলাও হয়েছে। পারিবারিক বিরোধের কারণেই মফিজ উল্লাকে মনিরের বাড়িতে থাকতে হতো।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পরিবারটির মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃদ্ধের মৃত্যুর পর লাশ বাড়িতে থাকা অবস্থায় এমন সংঘাতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিরোধের আইনসম্মত সমাধানের দাবি জানান।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিলন ও ফারুক বলেন, জমির দলিল হারানোর আশঙ্কায় তারা দলিলপত্র উদ্ধার করতে গিয়েছিলেন। তবে তাদের যাওয়ার আগে কে বা কারা ভাঙচুর কিংবা হামলা করেছে, তা তারা জানেন না।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে কোনো অভিযোগও পাননি তিনি।

‘আঙ্কেল’ বলায় মনঃক্ষুণ্ন ওসি, সিএনজি রিজার্ভ করে বাসায় ডাকল…
  • ২৫ নভেম্বর ২০২৬
ড. সায়েমকে ভিসি পুনর্বহালের দাবি থেকে সরলেন চুয়েট শিক্ষকেরা…
  • ২৫ নভেম্বর ২০২৬
উখিয়ায় রোহিঙ্গা মায়ের চার সন্তান প্রসব
  • ২৫ নভেম্বর ২০২৬
ককটেল তৈরির সময় বিস্ফোরণ, কৃষক লীগ নেতা নিহত
  • ২৫ নভেম্বর ২০২৬
কন্যা সন্তানের মা জেনিফার জিতলেন মিস ইউনিভার্স ২০২৬-এর মুক…
  • ২৫ নভেম্বর ২০২৬