না ফেরার দেশে বুয়েটের সাবেক চিফ মেডিকেল অফিসার আবু হেনা আবিদ জাফর

২১ জুন ২০২৬, ০৩:৫০ PM , আপডেট: ২১ জুন ২০২৬, ০৩:৫২ PM
ডা. আবু হেনা আবিদ জাফর

ডা. আবু হেনা আবিদ জাফর © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক চিফ মেডিকেল অফিসার ও জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সাংস্কৃতিক সম্পাদক ডা. আবু হেনা আবিদ জাফর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২০ জুন) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে চিকিৎসা অঙ্গন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ দুপুরে বুয়েট কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাযা শেষে পারিবারিক সিদ্ধান্তে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

ডা. আবিদ জাফর দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সাবেক মেডিকেল পরিচালক এবং বায়ো ফার্মার সাবেক পরিচালক ছিলেন তিনি। পরবর্তী সময়ে তিনি বুয়েটের চিফ মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

চিকিৎসা সেবার পাশাপাশি তিনি সংস্কৃতি অঙ্গনেও সক্রিয় ছিলেন। ছিলেন জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন ফুলকুঁড়ি আসরের সাংস্কৃতিক সম্পাদক। নাট্য গবেষক হিসেবেও পরিচিতি ছিল তার।

ডা. আবু হেনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এনডিএফ। এ ছাড়া ব্যক্তিগত ও পেশাগত জীবনের অসংখ্য সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করেছেন তার মৃত্যুতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই স্মৃতিচারণ করে বলেন, তার সঙ্গে দেখা ও পরামর্শ গ্রহণের বহু স্মৃতি আজও হৃদয়ে গেঁথে আছে।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬