ইন্টার্নদের দাবি মেনে নিল ডেল্টা মেডিকেল, কর্মবিরতি প্রত্যাহার

১৩ জুন ২০২৬, ০৬:৪৫ PM
গত বুধবার এই বিক্ষোভ মিছিল করেন ইন্টার্ন চিকিৎসকরা

গত বুধবার এই বিক্ষোভ মিছিল করেন ইন্টার্ন চিকিৎসকরা © সংগৃহীত

টানা কর্মবিরতির পর ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে রাজধানীর ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল। গত ১১ জুন ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে জরুরি বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়। এর প্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

বৈঠক সূত্রে জানা গেছে, গভর্নিং বডির সভার মাধ্যমে আগামী ৭ কর্মদিবসের মধ্যে এসব দাবি বাস্তবায়ন করা হবে। বৈঠকে ট্রাস্টি বোর্ড সদস্য, অধ্যক্ষও গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

ইন্টার্ন চিকিৎসকদের ৪ দফা দাবি হলো— ২০২৪ সালের সরকার প্রদত্ত প্রজ্ঞাপন অনুযায়ী বেতন কাঠামো ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকায় বৃদ্ধি এবং অবৈতনিকদের ৬ হাজার টাকা বেতন প্রদান, প্রতি মাসের ৭ তারিখের ভিতরে বেতন প্রদান, ইন্টার্ন রুমের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং ইন্টার্ন চিকিৎসকদের কর্ম পরিবেশের উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধি করতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সাল থেকে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ২০ হাজার নির্ধারণ করা হলেও রাজধানীর ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে অমান্য করার অভিযোগ দীর্ঘদিনের। প্রতিষ্ঠানটির ইন্টার্ন চিকিৎসকরা এখনও ১৫ হাজার টাকা ভাতা পাচ্ছেন। এ ঘটনায় ভাতা বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে গত ৭ জুন কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।

দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬