ডেল্টা মেডিকেল কলেজ

ছাত্রীদের ইনবক্সে ‘বাজে ছবি-সেক্স চ্যাট’, প্রকাশ্যে আসার পর পদত্যাগপত্র দিলেন শিক্ষক

০২ মার্চ ২০২৬, ০৯:০৩ PM , আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৯:০৬ PM
ডা. বিএম রিয়াজ মাহমুদ টুটুল

ডা. বিএম রিয়াজ মাহমুদ টুটুল © সংগৃহীত ও সম্পাদিত

ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ, ভয়েস কলে অশ্লীল কথা বলা, সেক্স চ্যাট এবং বাজে ছবি পাঠানোর ঘটনা প্রকাশ্যে আসার পর বেসরকারি ডেল্টা মেডিকেল কলেজের এক শিক্ষক পদত্যাগপত্র দিয়েছেন। আজ সোমবার (২ মার্চ) সকালে ক্লাস কো-অর্ডিনেটরদের নিয়ে কলেজ প্রশাসনের এক বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

পদত্যাগকৃত শিক্ষকের নাম ডা. বিএম রিয়াজ মাহমুদ টুটুল। তিনি কলেজটির এনাটমি বিভাগের লেকচারার ছিলেন। রাতে ডেল্টা মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. দীপক কুমার পাল চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক রিয়াজ মাহমুদ টুটুল দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করে আসছিলেন। তিনি ছাত্রীদের ম্যাসেঞ্জারে অশালীন ভয়েস ম্যাসেজ এবং অশ্লীল ছবি পাঠাতেন। এ ছাড়া ছাত্রীদের সঙ্গে সেক্স চ্যাট করার ঘটনাও ঘটেছে। বহু ছাত্রীকেই তিনি এভাবে উত্যক্ত করতেন।

643800114_897819956296444_3863884672232024544_n
মেডিকেলটির এক শিক্ষার্থীর এমন কমেন্টের পর আলোচনা-সমালোচনা শুরু হয় 

তারা জানান, গতকাল শনিবার (২ মার্চ) বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি আবেদনের সময় শেষ হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভর্তির বিষয়ে একটি গ্রুপে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর পোস্টের জেরে টুটুলের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই পোস্টে ডেল্টা মেডিকেলে ভর্তির সুবিধা জানতে চাইলে এক শিক্ষার্থী কমেন্ট করেন, ‘এই মেডিকেলটা মেয়েদের জন্যে ভয়ঙ্কর। এনাটমিতে টুটুল নামে একটা পার্ভার্ট টিচার আছে। ও অনেক খারাপ। মেয়েদের সাথে অশ্লীল আচরণ করে, লুচ্চামিতে টুটুল সেরা। অনেক রেকর্ড আছে ওর।’

এ ঘটনার পর বিষয়টি প্রকাশ্যে এলে আলোচনা শুরু হয়। পরে এটি মেডিকেল কলেজ প্রশাসনের নজরে এলে স্বপ্রণোদিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা জানান, সোমবার এ নিয়ে বৈঠকে রিয়াজ মাহমুদ টুটুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে।

644923012_927244546721734_6858072423437036598_n
ফেসবুকে এভাবেই রিয়াজ মাহমুদ টুটুলের বিরুদ্ধে সমালোচনা করেন শিক্ষার্থীরা

ডেল্টা মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. দীপক কুমার পাল চৌধুরী বলেন, বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের আচরণগত ছোটখাটো নানা অভিযোগ পাওয়া গেছে। আমরা শিক্ষকদের সতর্ক করেছি। আরেকজনের বিরুদ্ধে অনেক বেশি অভিযোগ ছিল। আমরা এ বিষয়ে তাকে জানালে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আজকেই একটি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9