ঢাবির তিন প্রফের ফল প্রকাশ নিয়ে যা জানা যাচ্ছে

০১ মার্চ ২০২৬, ০৪:২১ PM
ঢাবির তিন প্রফের ফল প্রকাশ নিয়ে যা জানা যাচ্ছে

ঢাবির তিন প্রফের ফল প্রকাশ নিয়ে যা জানা যাচ্ছে © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল ও ডেন্টাল কলেজের দুটি পেশাগত (প্রফেশনাল) পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে। তবে আরেকটি প্রফের ফল প্রকাশে কিছুটা অপেক্ষা করতে হবে। আজ রবিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ও চিকিৎসা অনুষদ সূত্রে এসব তথ্য জানা গেছে।

চিকিৎসা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নাদিম আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রফের রেজাল্ট শুধু আমাদের ওপর নির্ভর করে না। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ও চিকিৎসা অনুষদ যৌথভাবে এই কাজ করে। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব পাবলিশ করব।

জানতে চাইলে ঢাবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ঢাবির চিকিৎসা অনুষদ অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর দ্বিতীয় ও তৃতীয় প্রফের রেজাল্ট এই সপ্তাহে হয়ে যেতে পারে। তবে প্রথম প্রফের আরেকটু সময় লাগবে। আমরা দ্রুতই ফল প্রকাশের চেষ্টা করছি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর তিনটি পেশাগত পরীক্ষা গত বছরের ২০ নভেম্বরে শুরু হয়। মাঝে ২১ নভেম্বর ভয়াবহ ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হলে প্রফ পরীক্ষার নতুন শিডিউল ঘোষণা করা হয়। সংশোধিত সূচি অনুযায়ী ১৭ ডিসেম্বর নাগাদ সব প্রফের পরীক্ষা শেষ হয়।

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬