দুদিনে ঢামেকের ১৪০০ ছাত্রছাত্রীর ইফতার আয়োজন করল শিবির

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ AM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯ AM
বাধা উপেক্ষা করে দুদিনে ঢামেকের ১৪০০ ছাত্রছাত্রীকে ইফতার করাল শিবির

বাধা উপেক্ষা করে দুদিনে ঢামেকের ১৪০০ ছাত্রছাত্রীকে ইফতার করাল শিবির © সংগৃহীত

প্রশাসনিক বাধা উপেক্ষা করেই ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল করেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির মেডিকেল জোনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ও আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পৃথকভাবে ছাত্রছাত্রীদের জন্য ইফতারের আয়োজন করা হয়। এতে এক হাজার ৪০০-এর অধিক শিক্ষার্থী ও কর্মচারীকে ইফতার করানো হয়।

জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার ঢামেক ক্যাম্পাসে ছাত্রীদের জন্য মাদুর পেতে ইফতার ও মেহেদি উৎসবের কথা থাকলেও প্রশাসনের বাধায় তা সম্ভব হয়নি। এমনকি ইফতার মাহফিল উপলক্ষে করা আলোকসজ্জাও খুলে ফেলতে হয়েছে সংগঠনটিকে। এ অবস্থায় ছাত্রী হলে ইফতার বিতরণ করেন আয়োজকরা।

আরও পড়ুন: রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও নিজ হাতে ছাত্রদলের কর্মসূচি উদ্বোধন, শিবিরের ইফতারে নিষেধাজ্ঞা

tdc (23)
শুক্রবার ডা. ফজলে রাব্বি হলে এই আয়োজন করা হয়

আজ শুক্রবার ছাত্রদের ডা. ফজলে রাব্বি হলে শিক্ষার্থী এবং হল ও ক্যাম্পাসের স্টাফদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়। হলের মসজিদ ও মসজিদের ছাদে ছাত্র এবং রিডিং রুমে স্টাফদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। এ ছাড়া ছেলে ও মেয়ে উভয়ের দিনেই ইফতার শেষে বাদ মাগরিব ফুচকা ও কফির ব্যবস্থা করা হয়।

tdc (24)
প্রশাসনিক বাধার মুখে এই আলোকসজ্জা খুলে ফেলা হয়েছে

মেডিকেল জোন ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. জুলফিকার আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, উভয় দিনে প্রায় ১৪০০-এর অধিক ছাত্রছাত্রী ও স্টাফকে ইফতার করানো হয়েছে। তিনি বলেন, পবিত্র রমজান মাস মুসলমানদের আধ্যাত্ম সাধনার মাস। এ উপলক্ষে ছাত্রশিবিরের এই আয়োজন। ইসলামী ছাত্রশিবির গঠনমূলক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। ঢাকা মেডিকেল ছাড়াও আগামী ১ মার্চ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং ২ মার্চ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ইফতারের আয়োজন করা হচ্ছে। এ ছাড়া ঈদ উপলক্ষেও আমাদের আয়োজন থাকবে।

পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9