জাবিপ্রবি ছাত্রশিবিরের গণ-ইফতার ও সিরাত প্রতিযোগিতা রবিবার

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ PM
জাবিপ্রবি ছাত্রশিবিরের গণ-ইফতার ও সিরাত প্রতিযোগিতা রবিবার

জাবিপ্রবি ছাত্রশিবিরের গণ-ইফতার ও সিরাত প্রতিযোগিতা রবিবার © টিডিসি ফটো

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাত প্রতিযোগিতা ও গণ-ইফতারের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা। শিক্ষার্থীদের মাঝে রমজানের আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আগামী রবিবার (১ মার্চ) এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

এর অংশ হিসেবে ওইদিন জামালপুর শহরের পাঁচ রাস্তা মোড়ে অবস্থিত উইশডোম কলেজে (ব্রহ্মপুত্র বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাস) ‘সিরাত প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার মাধ্যমে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গভীরতর উপলব্ধি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, সিরাতভিত্তিক এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে আদর্শিক চেতনা জাগ্রত করার পাশাপাশি জ্ঞানচর্চা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

একই দিন জামালপুর শহরের দেওয়ানপাড়া মোড়ে অবস্থিত ব্রহ্মপুত্র কমিউনিটি সেন্টারে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য এ আয়োজন উন্মুক্ত রাখা হয়েছে।

সংগঠনটির নেতাকর্মীরা জানান, ইফতার মাহফিলে জাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে রমজানের ক্যালেন্ডার, ‘রমজানের ডাক’ এবং সংগঠনের কেন্দ্রীয় সভাপতির নসিহা বিতরণ করা হবে। এছাড়া, মেয়েদের জন্য পৃথক ইফতারের ও পর্দার সাথে বসার ব্যবস্থা রাখা হয়েছে। সার্বিক শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

জাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মামুনুর রশীদ জানান, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে রমজানকেন্দ্রিক এ কর্মসূচিগুলো জাবিপ্রবির শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক চেতনা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। এ প্রত্যাশা থেকেই আয়োজন করা হয়েছে।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬