দণ্ডিত জামায়াত নেতা সাঈদীর ‘ন্যায়ভ্রষ্ট বিচার’ নিয়ে ঢাবিতে চিত্রপ্রদর্শনীর ঘোষণা ছাত্রশিবিরের

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ PM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ PM
দেলাওয়ার হোসাইন সাঈদী

দেলাওয়ার হোসাইন সাঈদী © সংগৃহীত

১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা ও সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচারপ্রক্রিয়া নিয়ে আলোচনা সভা ও চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইসলামী ছাত্রশিবির। আগামীকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘আল্লামা সাঈদীর রায়: ন্যায়ভ্রষ্ট বিচার, গণহত্যা ও রাষ্ট্রীয়ী সন্ত্রাস’ শীর্ষক এই সভা আয়োজিত হবে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহা. মহিউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও গুমফেরত জামায়াত নেতা ব্যারিস্টার আহমাদ বিন কাশেম আরমান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম, ডাকসু জিএস ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক এস এম ফরহাদ এবং সাঈদীর রায় পরবর্তী ‘গণহত্যা’য় বেঁচে যাওয়া আহতরা বক্তব্য রাখবেন।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মাওলানা সাঈদীর মৃতুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সময় জামায়াতে ইসলামীর ডাকা হরতালে ব্যাপক সহিংসতা হয়। ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ টানা সাত দিন যৌথবাহিনীকে সঙ্গে নিয়ে দেশব্যাপী গণহত্যা চালায় আওয়ামী লীগ। এতে শিশু ও সাধারণ নারী পুরুষসহ  কমপক্ষে  ১৬০ জন গুলিতে নিহত হন। পরে সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন আপিল বিভাগ। ২০২৩ সালের ১৪ আগস্ট রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মাওলানা সাঈদী।

বিদ্যুতের খুঁটি বসানোর নামে টাকা আদায়ের অভিযোগ যুবদল নেতার …
  • ১৮ আগস্ট ২০২৬
৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রমের সময়সূচি ও নিয়ম…
  • ১৮ আগস্ট ২০২৬
নতুন নিয়মের ফাঁদে প্রথম শাস্তি পেলেন নেইমার
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, সাবেক সম…
  • ১৮ আগস্ট ২০২৬
খালি পেটে সাদা মাখন খেলে ওজন কমে, নাকি রক্তে কোলেস্টেরল বাড়…
  • ১৮ আগস্ট ২০২৬
জামালপুরের ঐতিহ্যবাহী পিঠালি, শত বছরের স্বাদে আজও জমে ওঠে উ…
  • ১৮ আগস্ট ২০২৬