ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ PM
সিবগাতুল্লাহ

সিবগাতুল্লাহ © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তাকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেছেন।

সিবগাতুল্লাহ ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক ছিলেন। এর আগে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ক্রমান্বয়ে কেন্দ্রীয় শিক্ষা, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। জুলাই গণঅভ্যুত্থানে বিশেষ ভূমিকার জন্য তিনি বারবার আলোচনায় আসেন।

সিবগাতুল্লাহর গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে। তার বাবা মাওলানা আব্দুল হাকিম ঠাকুরগাঁও-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী। তিনি জেলা জামায়াতের আমির ছিলেন।

এর আগে সদস্যদের প্রত্যক্ষ ভোটে বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে শিবিরের সাংবিধানিক নীতি অনুযায়ী, সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল মনোনীত করেন সাদ্দাম।

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের, নারী আটক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মাঠে কাজ শুরু করেছেন ছায়া মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্তরা: গোল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে হারিয়ে ফেসবুকে কুবি শিক্ষিকার আবেগঘন পোস্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেসিকে বিদায়ী ম্যাচ খেলাতে স্কালোনির বিশেষ কৌশল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি, পাবেন যারা
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬