ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, গ্রেপ্তার সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি

২৪ নভেম্বর ২০২৬, ১০:০২ PM
ডেটিং সাইট ও ছাত্রদল লোগো

ডেটিং সাইট ও ছাত্রদল লোগো © টিডিসি সম্পাদিত

ময়মনসিংহ নগরীর একটি ভাড়া বাসায় অনলাইন ডেটিং সাইটে নারীদের ছবি ব্যবহার করে পুরুষদের প্রলুব্ধ করত একটি চক্র। ডেটিংয়ের সুযোগ দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নেওয়া হতো টাকা। তবে চ্যাটের (আলাপ) অপর প্রান্তে কোনো নারী থাকতেন না; নারী কণ্ঠের অনুকরণে কথা বলতেন চক্রের পুরুষ সদস্যরাই। এমন প্রতারণার অভিযোগে অভিযান চালিয়ে ছাত্রদল নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

নগরের সেনবাড়ি এলাকায় গতকাল সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ল্যাপটপ ও সাতটি মুঠোফোন জব্দ করা হয়।

আরও পড়ুন: ডেটিং সাইটে নারীর ছবি দিয়ে পুরুষদের ফাঁদে ফেলত চক্র, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নাঈম মণ্ডল (২৪), তার পুরো নাম রবিউল ইসলাম। এ ঘটনায় তাকে ছাত্রদল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের এ অব্যাহতি দেয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নাঈমকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে বিকেলে মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘটনার বিস্তারিত তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

গ্রেপ্তার অপর ব্যক্তিরা হলেন,  তানভীর আহম্মেদ (২৫), টাঙ্গাইলের ঘাটাইলের মনির হোসেন (২৩), জিল্লুর রহমান জনি (২৭), মজনু (২৬), রাকিব (২০) এবং বরিশালের মুলাদীর মাসুদ আল মারুফ (২৫)।

দক্ষিণ আফ্রিকার সল প্লাকি ইউনিভার্সিটির সঙ্গে ইস্টার্ন ইউনি…
  • ২৪ নভেম্বর ২০২৬
ঢাকায় ৪র্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম, আসছেন আইএসটিকিউবির…
  • ২৪ নভেম্বর ২০২৬
লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ২৪ নভেম্বর ২০২৬
স্টামফোর্ডের আসন্ন সমাবর্তনে প্রধান অতিথি হতে সম্মতি রাষ্ট্…
  • ২৪ নভেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থীদের কোটা ও আবেদনের যোগ্যতা কমল
  • ২৪ নভেম্বর ২০২৬
মেডিকেল ভর্তিতে পশ্চাদপদ জনগোষ্ঠীর আবেদনের যোগ্যতা কমেছে
  • ২৪ নভেম্বর ২০২৬