ডাকসুর জিএস ও এজিএসের আকদ কাল

২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ PM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ PM
এসএম ফরহাদ ও মহিউদ্দীন খান

এসএম ফরহাদ ও মহিউদ্দীন খান © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ ও সহ-সাধারণ (এজিএস) সম্পাদক মহিউদ্দীন খানের (আকদ) বাগদান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর)। তাদের আকদ অনুষ্ঠান চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝি হওয়ার কথা ছিল। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তাদের অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল।

ডাকসু ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের দুইজন নেতা আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছে। তবে এখনও কনেদের সম্পর্কে কোনো তথ্য এখনও জানা যায়নি। যদিও একটি সূত্র বলছে, ফরহাদের কনের বাড়ি ফেনী জেলায়।

ডাকসুর এক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফরহাদ ভাইয়ের আকদ অনুষ্ঠান আগামীকাল বাদ জোহর মসজিদে অনুষ্ঠিত হবে। তবে মহিউদ্দীন ভাইয়ের বিয়ের বিষয়টি নিশ্চিত নয়।

অপরদিকে, কেন্দ্রীয় ছাত্রশিবিরের এক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এসএম ফরহাদ ও মহিউদ্দীন খানের বিয়ের অনুষ্ঠান কাল।

এদিকে, রাত পৌনে ৯টার দিকে ডাকসুর সদস্য রায়হান উদ্দীন ফেসবুকের এক পোস্টে লেখেন, ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এসএম ফরহাদ ভাই কালকে বিয়ে করছেন, ইনশাল্লাহ। তাদের জন্য অফুরন্ত দেয়া ও শুভ কামনা। আল্লাহ তাদের দাম্পত্য জীবনে বরকত দান করুন।

ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি ফরহাদ ও মহিউদ্দীন ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। ফরহাদ ঢাবির সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং মহিউদ্দীন লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬