উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএজিএডি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ, দেখুন এখানে

২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ AM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ AM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় © সংগৃহীত ও সম্পাদিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএজিএডি প্রোগ্রামের ২৬১ টার্মের (জানুয়ারি-জুন ২০২৬) প্রথম, তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন রুটিন অনুযায়ী আগামী ১১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে জানুয়ারির ৩০ তারিখ পর্যন্ত।

শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত সংশোধিত এ সময়সূচিটি প্রকাশ করা হয়েছে।

সময়সূচি অনুযায়ী, ১১ ডিসেম্বর প্রথম সেমিস্টারের ‘কৃষি পরিচিতি ও পরিবেশ’ এবং পঞ্চম সেমিস্টারের ‘বনজ নার্সারি’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১২ ডিসেম্বর তৃতীয় সেমিস্টারের ‘শিক্ষা মনোবিজ্ঞান ২’ এবং পঞ্চম সেমিস্টারের ‘শিক্ষাকৌশল ২’ বিষয়ের পরীক্ষা রয়েছে।

১৮ ডিসেম্বর প্রথম সেমিস্টারের ‘মাঠ ফসল উৎপাদনের মৌলনীতি ও খামার ব্যবস্থাপনা’ এবং পঞ্চম সেমিস্টারের ‘শিক্ষা মূল্যায়ন ও নির্দেশনা ২’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৯ ডিসেম্বর তৃতীয় সেমিস্টারের ‘ফুল ও সুগন্ধি গাছের চাষাবাদ’ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

নতুন বছরের ১ জানুয়ারি প্রথম সেমিস্টারের ‘বীজ ও বীজ প্রযুক্তি’ এবং পঞ্চম সেমিস্টারের ‘English - Oral Communication & Study Skills’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ জানুয়ারি তৃতীয় সেমিস্টারের ‘ফল চাষ’ বিষয়ের পরীক্ষা রয়েছে।

এ ছাড়া ৮ জানুয়ারি প্রথম সেমিস্টারের ‘মাছের চাষ ও ব্যবস্থাপনা’ এবং পঞ্চম সেমিস্টারের ‘মাতৃভাষা বাংলা’; ৯ জানুয়ারি তৃতীয় সেমিস্টারের ‘সেচ পদ্ধতি ও ব্যবস্থাপনা’; ১৫ জানুয়ারি প্রথম সেমিস্টারের ‘গৃহপালিত পশুপালন’ ও পঞ্চম সেমিস্টারের ‘সবজি চাষ’ এবং ১৬ জানুয়ারি তৃতীয় সেমিস্টারের ‘ফসলের রোগ ও আগাছা’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরবর্তী সময়ে ২২ জানুয়ারি প্রথম সেমিস্টারের ‘মৃত্তিকা বিজ্ঞান’ ও পঞ্চম সেমিস্টারের ‘গাভীর জাত উন্নয়ন ও দুগ্ধ খামার স্থাপন’; ২৩ জানুয়ারি তৃতীয় সেমিস্টারের ‘বনায়ন’; ২৯ জানুয়ারি প্রথম সেমিস্টারের ‘খামার যন্ত্রপাতি’ ও পঞ্চম সেমিস্টারের ‘মৎস্য আহরণ ও সংরক্ষণ’ এবং ৩০ জানুয়ারি তৃতীয় সেমিস্টারের ‘গৃহপালিত পশুর রোগ ও প্রতিকার’ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

সময়সূচিতে তত্ত্বীয় পরীক্ষার সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং ব্যবহারিক পরীক্ষার সময় দুপুর ২টা থেকে বিকেল ৫টা নির্ধারণ করা হয়েছে। যেসব কোর্সের শুধু একটি পরীক্ষা রয়েছে, সেগুলোর সময়ও রুটিনে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।

পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রয়োজনে সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

ফের বাড়ল সোনার দাম, ভরিতে ২ লাখ ছাড়াল
  • ২৮ নভেম্বর ২০২৬
কলকাতার এসআরএফটিআই ক্যাম্পাসে পুলিশি অভিযান, অবস্থান কর্মসূ…
  • ২৮ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তিতে বেশি প্রতিযোগিতা আইবিএতে, নিজেকে যেভাবে এগিয়ে …
  • ২৮ নভেম্বর ২০২৬
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএজিএডি পরীক্ষার সংশোধিত রুটিন প্…
  • ২৮ নভেম্বর ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে থাইল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ, আ…
  • ২৮ নভেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও এমবিএ করার সুযোগ দিচ্ছে অ…
  • ২৮ নভেম্বর ২০২৬