ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে থাইল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন করবেন যেভাবে

২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ AM
বিদ্যাসিরিমেধি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

বিদ্যাসিরিমেধি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি © সংগৃহীত

থাইল্যান্ডের বিদ্যাসিরিমেধি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (ভিসটেক) ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেডে স্নাতকোত্তর ও পিএইচডি বৃত্তির সুযোগ দেওয়া হচ্ছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তির আওতায় সম্পূর্ণ টিউশন ফি, মাসিক ভাতা, গবেষণার খরচসহ বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা। আবেদন করতে কোনো ফি লাগবে না।

বিজ্ঞান, প্রকৌশল, জ্বালানি, আণবিক বিজ্ঞান, জীববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে এ বৃত্তিতে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৭।

বৃত্তির সুযোগ-সুবিধা
ভিসটেকের এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পড়াশোনা ও গবেষণার জন্য বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে রয়েছে—
১। সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
২। প্রতি মাসে ১৫ হাজার থেকে ২০ হাজার থাই বাথ ভাতা।
৩। গবেষণার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা।
৪। আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের খরচ।
৫। ক্যাম্পাসে আবাসনের সুবিধা।
৬। পিএইচডি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণাগারে সর্বোচ্চ এক বছর গবেষণার সুযোগ।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় পড়াশোনার সুযোগ পাবেন। 

যেসব বিষয়ে পড়ার সুযোগ
ভিসটেকের চারটি স্কুলের অধীনে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ রয়েছে।

১. স্কুল অব মলিকিউলার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই)

এ স্কুলে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন কিংবা শেষ পর্যায়ে থাকা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত, পলিমার সায়েন্স, পলিমার ইঞ্জিনিয়ারিং, সিরামিক ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং।

২. স্কুল অব এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই)

এ স্কুলে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন কিংবা শেষ পর্যায়ে থাকা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত, পলিমার সায়েন্স, পলিমার ইঞ্জিনিয়ারিং, সিরামিক ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং।

৩. স্কুল অব বায়োমলিকিউলার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (বিএসই)

এ স্কুলে স্নাতকোত্তর ও পিএইচডি উভয় পর্যায়ে আবেদনের সুযোগ রয়েছে। স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতক পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থী অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে রসায়ন, প্রাণরসায়ন, জীবপ্রযুক্তি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং সংশ্লিষ্ট প্রকৌশল ও ফলিত বিজ্ঞানের বিষয়।

পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থী অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। এ ক্ষেত্রে রসায়ন, প্রাণরসায়ন, জীবপ্রযুক্তি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, সংশ্লিষ্ট প্রকৌশল ও ফলিত বিজ্ঞানের বিষয়ে ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ভালো একাডেমিক ফল অথবা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্র থাকলে তা আবেদনে সহায়ক হবে।

৪. স্কুল অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি)

এ স্কুলে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন কিংবা শেষ পর্যায়ে থাকা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে পদার্থবিজ্ঞান, গণিত, কম্পিউটারবিজ্ঞান, কম্পিউটার, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি, আইসিটি এবং সংশ্লিষ্ট বিষয়। 

প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইনে আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সেগুলো হলো—
1. হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।
2. শিক্ষাগত যোগ্যতার সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
3. স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) বা উদ্দেশ্যবিষয়ক বিবৃতি।
4. সুপারিশপত্র।
5. ইংরেজি ভাষায় দক্ষতার সনদ। এ ক্ষেত্রে টোফেল, আইইএলটিএস অথবা সিইউ-টিইপি স্কোর জমা দিতে হবে।
6. প্রকাশিত গবেষণাপত্র, পুরস্কার ও সম্মাননার বিবরণ।
7. পোর্টফোলিও এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র।
প্রতিষ্ঠানটির ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এসওপি ও সুপারিশপত্র সাক্ষাৎকারের দিন পর্যন্ত জমা দেওয়ার সুযোগ রয়েছে। গবেষণাপত্র, পুরস্কার ও পোর্টফোলিও ঐচ্ছিক কাগজপত্র হিসেবে বিবেচিত হবে। 

আবেদনের নিয়ম
আগ্রহী শিক্ষার্থীদের ভিসটেকের অনলাইন ভর্তি পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীকে পছন্দের স্কুল নির্বাচন করে সংশ্লিষ্ট প্রোগ্রামের অধীনে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন করতে ওয়েবসাইট ভিজিট করুন এখানে।

প্রতিষ্ঠানটির ভর্তি সূচি অনুযায়ী, সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার জন্য নির্বাচিতদের ২২ ফেব্রুয়ারি জানানো হবে। পরীক্ষা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি এবং চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ৩১ মার্চ ২০২৭। 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএজিএডি পরীক্ষার সংশোধিত রুটিন প্…
  • ২৮ নভেম্বর ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে থাইল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ, আ…
  • ২৮ নভেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও এমবিএ করার সুযোগ দিচ্ছে অ…
  • ২৮ নভেম্বর ২০২৬
২ দফা বেড়ে আজ স্বর্ণের ভরি কত
  • ২৮ নভেম্বর ২০২৬
সুস্থ থাকতে প্রোটিনের সঙ্গে খেতে হবে যে পুষ্টি উপাদান
  • ২৮ নভেম্বর ২০২৬
বিএনপি-আ.লীগ ধাওয়া- পাল্টা ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ
  • ২৮ নভেম্বর ২০২৬