২ দফা বেড়ে আজ স্বর্ণের ভরি কত

২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ AM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২০ AM
স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাজুস

স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাজুস © সংগৃহীত

দেশের বাজারে টানা দুই দিন বেড়েছে সোনার দাম। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। বৃহস্পতিবার ও শুক্রবার—দুই দফায় ভরিতে ১ হাজার ৫০ টাকা করে বেড়েছে। ফলে দুই দিনে মোট দাম বেড়েছে ২ হাজার ১০০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দাম শুক্রবার (২৭ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বাজারে এই দরেই সোনা বিক্রি হচ্ছে।

বাজুসের নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তার আগের দিন বুধবার এই মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমানো হয়েছিল। তখন দাম নেমে এসেছিল ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকায়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

ট্যাগ: স্বর্ণ
সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও এমবিএ করার সুযোগ দিচ্ছে অ…
  • ২৮ নভেম্বর ২০২৬
২ দফা বেড়ে আজ স্বর্ণের ভরি কত
  • ২৮ নভেম্বর ২০২৬
সুস্থ থাকতে প্রোটিনের সঙ্গে খেতে হবে যে পুষ্টি উপাদান
  • ২৮ নভেম্বর ২০২৬
বিএনপি-আ.লীগ ধাওয়া- পাল্টা ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ
  • ২৮ নভেম্বর ২০২৬
শীতের রাতে পা ঠান্ডায় বরফ হয়ে যায়, করণীয় কী
  • ২৮ নভেম্বর ২০২৬
হ্যাকারদের কবলে মার্কিন বিমানবাহিনীর ফ্ল্যাগশিপ ক্লাউড ওয়…
  • ২৮ নভেম্বর ২০২৬