আগামী বছর বড় চমক দেখাতে পারে স্বর্ণের দাম, পূর্বাভাস যা বলছে

২৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম আগামী বছর আরও বাড়তে পারে। তাতে ২০২৭ সালে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলারে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইউবিএস। এমনকি আগামী বছরের সেপ্টেম্বর নাগাদ দাম ৫ হাজার ৪০০ ডলারে উঠতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

ট্রেডার্স ইউনিয়নের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রয়টার্সের ৩০ জন বিশ্লেষক ও বাজারসংশ্লিষ্ট ব্যক্তির ওপর পরিচালিত জরিপে ২০২৭ সালে স্বর্ণের গড় দাম প্রতি আউন্স ৪ হাজার ৬৫০ ডলার হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ইউবিএসের পূর্বাভাস জরিপের গড় হিসাবের চেয়ে বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী ডিসেম্বর ও ২০২৭ সালের মার্চে দুই দফা সুদের হার বাড়ানোর পূর্বাভাস দিয়েছে ইউবিএস। তবে সুদের হার বাড়ানোর সম্ভাব্য কারণ সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

এদিকে মূল্যবান ধাতুর বাজারে রুপা নিয়েও আশাবাদী বাজার বিশ্লেষক পিটার স্পিনা। তার মতে, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং রুপা উত্তোলনের খরচ বেড়ে যাওয়ায় বর্তমান দামে ধাতুটি বিনিয়োগের ভালো সুযোগ তৈরি করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে রুপা উৎপাদনের অল-ইন সাসটেইনিং কস্ট (এআইএসসি) ২৫ থেকে ৩৫ ডলারে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া স্বর্ণের বাজার বন্ধ হওয়ার পর ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচকে প্রায় ৪ শতাংশ উত্থানের বিষয়টিও আগের এক বিশ্লেষণে তুলে ধরেছিলেন স্পিনা।

এনএসইউতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে ‘নজরুলী প্রেমের অনন্যত…
  • ২৭ নভেম্বর ২০২৬
তিতুমীরের সিরাজ ছাত্রীনিবাসের গেটে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শ…
  • ২৭ নভেম্বর ২০২৬
ডিআইইউ জব উৎসবে মিলবে দেড় হাজার চাকরির সুযোগ, অংশ নিচ্ছে শত…
  • ২৭ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছে …
  • ২৭ নভেম্বর ২০২৬
ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে বাড়ি ফেরা হলো না, খালে সিএনজি …
  • ২৭ নভেম্বর ২০২৬
আগামী বছর বড় চমক দেখাতে পারে স্বর্ণের দাম, পূর্বাভাস যা বলছে
  • ২৭ নভেম্বর ২০২৬