ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত? 

২৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ AM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৮ AM
স্বর্ণের গহনা

স্বর্ণের গহনা © সংগৃহীত

এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার পরিবর্তনের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। অর্থাৎ দুই দিনেই প্রতি ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ১০০ টাকা।

এনটিআরসিএর শিক্ষক নিয়োগ সুপারিশ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৭ নভেম্বর ২০২৬
১৬ ডিসেম্বরে সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি
  • ২৭ নভেম্বর ২০২৬
ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত? 
  • ২৭ নভেম্বর ২০২৬
ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, কর্মস্থল চট্টগ…
  • ২৭ নভেম্বর ২০২৬
সম্প্রতি ৫০ আসন নিয়ে চলতি শিক্ষাবর্ষে চালু হচ্ছে নতুন মেডিক…
  • ২৭ নভেম্বর ২০২৬
এ্যানি-টুকুসহ ৫ নেতা নতুন দায়িত্বে
  • ২৭ নভেম্বর ২০২৬