১৬ ডিসেম্বরে সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি

২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪ AM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনে দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ, বিজয়মেলা, ক্রীড়া প্রতিযোগিতা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে।

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে দেশের সব মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধান, অধ্যক্ষ, সুপার ও পরিচালনা কমিটির সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা অনুসরণ করে প্রতিটি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীত, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নিতে হবে।

এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী বিজয়মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আয়োজন করতে হবে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া আয়োজনের মধ্যে রয়েছে প্রীতি ফুটবল ম্যাচ, টি-টোয়েন্টি ক্রিকেট, কাবাডি ও হা-ডু-ডু।

বিজয় দিবসে প্রতিটি মাদ্রাসায় শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা এবং বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্যসহ দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে।

এদিকে, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের জন্যও পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এতে জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব মাদ্রাসাকে দিবসটির নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি
  • ২৭ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর শিক্ষক নিয়োগ সুপারিশ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৭ নভেম্বর ২০২৬
১৬ ডিসেম্বরে সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি
  • ২৭ নভেম্বর ২০২৬
ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত? 
  • ২৭ নভেম্বর ২০২৬
ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, কর্মস্থল চট্টগ…
  • ২৭ নভেম্বর ২০২৬
সম্প্রতি ৫০ আসন নিয়ে চলতি শিক্ষাবর্ষে চালু হচ্ছে নতুন মেডিক…
  • ২৭ নভেম্বর ২০২৬