প্রধান অতিথি প্রধানমন্ত্রী

২৩১৮ কলেজের অধ্যক্ষদের নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মিলন কাল

২৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’। আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

সম্মিলনে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন, কলেজগুলোর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই সম্মিলনের আয়োজন করা হয়েছে।

দেশের উচ্চশিক্ষার বৃহত্তম অংশীজনদের নিয়ে এ সম্মিলন জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজগুলোর মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ শিক্ষাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে ভাইস-চ্যান্সেলর ড. আমানুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা এবং কলেজগুলোর অধ্যক্ষদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত পরিবর্তন ত্বরান্বিত হবে। ২৮ নভেম্বরের অধ্যক্ষ সম্মিলন সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা প্রত্যাশা করছি, দেশের ৬৪টি জেলা থেকে আসা ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ ও অতিথিবৃন্দের সক্রিয় অংশগ্রহণে সম্মিলনটি একটি প্রাণবন্ত, ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ আয়োজনে পরিণত হবে।

যাত্রাবাড়ীতে ছাত্রলীগের থানা সাংগঠনিক সম্পাদক ‘ড্যাগার আরিফ…
  • ২৭ নভেম্বর ২০২৬
গণভোট অস্বীকার ও ফ্যাসিবাদের লালন-পালন করায় তারা ফেরার পায়…
  • ২৭ নভেম্বর ২০২৬
২৩১৮ কলেজের অধ্যক্ষদের নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মিলন ক…
  • ২৭ নভেম্বর ২০২৬
নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ২২ হাজার কেজি চাল মজুদের …
  • ২৭ নভেম্বর ২০২৬
এনএসইউতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে ‘নজরুলী প্রেমের অনন্যত…
  • ২৭ নভেম্বর ২০২৬
তিতুমীরের সিরাজ ছাত্রীনিবাসের গেটে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শ…
  • ২৭ নভেম্বর ২০২৬