মেডিকেলের তৃতীয় মাইগ্রেশন কবে, যা বলছে অধিদপ্তর

০১ মার্চ ২০২৬, ০৬:৫২ PM
মেডিকেলের তৃতীয় মাইগ্রেশন কবে, যা বলছে অধিদপ্তর

মেডিকেলের তৃতীয় মাইগ্রেশন কবে, যা বলছে অধিদপ্তর © সংগৃহীত

মেডিকেল ও ডেন্টালের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দ্বিতীয় দফার মাইগ্রেশনের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে আজ রবিবার (১ মার্চ)। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র বলছে, তৃতীয় মাইগ্রেশনের কাজ চলছে।

সূত্র বলছে, ভর্তি পরীক্ষা ও ফল প্রকাশের আড়াই মাস পেরিয়ে গেলেও সহসাই শুরু হচ্ছে না প্রথম বর্ষের ক্লাস। পবিত্র ঈদ-উল-ফিতরের আগে ক্লাস শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। তৃতীয় মাইগ্রেশনের পর ক্লাস শুরুর বিষয়ে জানা যাবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, মেডিকেলের তৃতীয় মাইগ্রেশনের প্রক্রিয়া চলছে। এক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি কার্যক্রম একটি বড় ইস্যু। বুয়েটের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর মেডিকেলের ৩য় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। এর পরে ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা আছে।

এদিকে গত ১০ জানুয়ারি দুই শিফটে বুয়েটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশ করা হয় ২৮ জানুয়ারি রাতে। এর এক মাস পেরিয়ে গেলেও ভর্তি কার্যক্রম শুরু হয়নি। গত ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর বুয়েটের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু করা হবে। কিন্তু তা এখনও শুরু হয়নি।

প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর মেডিকেলের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ১৪ ডিসেম্বর ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৫ হাজার ৪১ জন এবং সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৪৬ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। ভর্তি শুরু হয় ৩০ ডিসেম্বর।

এরপর গত ২৫ জানুয়ারি প্রথম দফার মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়। এ সময় অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনে ভর্তির সুযোগ পান ১০২ জন। পরে গত ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় দফার মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়, এতে আরও ৬৮ জন শিক্ষার্থী অপেক্ষমান তালিকা থেকে ভর্তির সুযোগ পান। দ্বিতীয় দফার মাইগ্রেশনের ভর্তি কার্যক্রম শেষ হবে আগামী ১ মার্চ। বিধিমালা অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনবার মাইগ্রেশনের সুযোগ পাবেন।

সংসদীয় কমিটিতে গাজী নজরুল, জামায়াত আমিরের ‘না’, স্বরাষ্ট্রম…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, পুরুষ হতে গিয়ে মৃত্যু ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9