খুলনা মেডিকেলে দাওয়াহ সোসাইটির গণইফতার

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ PM
খুলনা মেডিকেলে দাওয়াহ সোসাইটির গণইফতার

খুলনা মেডিকেলে দাওয়াহ সোসাইটির গণইফতার © টিডিসি সম্পাদিত

খুলনা মেডিকেল কলেজে (কেএমসি) শিক্ষার্থীদের নিয়ে গণ‌ইফতারের আয়োজন করেছে দাওয়াহ সোসাইটি অব কেএমসি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রায় ১২০০ শিক্ষার্থী নিয়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

আয়োজকরা জানিয়েছেন, ত্যাগ, সংযম ও সিয়াম-সাধনার মাস রমজানকে উৎসবে পরিণত করতে দাওয়াহ সোসাইটির এই আয়োজন। এ উপলক্ষে ক্যাম্পাসে আলোকসজ্জাও করে সংগঠনটি। জানা গেছে, ধর্মীয় অনুশাসন মেনে ছাত্রদের জন্য খুলনা মেডিকেল কলেজের সেন্ট্রাল ফিল্ড এবং মেয়েদের জন্য কলেজ অডিটোরিয়ামের সামনের মাঠে এই গণইফতারের আয়োজন করা হয়।

দাওয়াহ সোসাইটি অব কেএমসির পরিচালক ও কে-৩১ ব্যাচের শিক্ষার্থী মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষকরাও অংশ নেন। এতে প্রফেসর ডা. ফররুখ আহাম্মাদ, ডা. আব্দুল আউয়াল ও ডা. এহসানুল কবির প্রমুখ বক্তব্য রাখেন।

সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনা করেন সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ও ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) খুলনা মহানগরের সভাপতি ডা. আসাদুল্লাহিল গালিব।

ইবির ৫ম সমাবর্তন ২ ফেব্রুয়ারি, নিবন্ধনের তারিখ ও ফি নির্ধা…
  • ১৮ অক্টোবর ২০২৬
১৩ ক্যাটাগরির ৩২ পদে চাকরি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে, আবেদ…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাকসুর ক্রীড়া সম্পাদক না…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের …
  • ১৮ অক্টোবর ২০২৬
১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন চান প্রাথমিকের সহকারী…
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি
  • ১৮ অক্টোবর ২০২৬