ছাত্রদলই জাতীয়তাবাদী রাজনীতির চালিকা শক্তি: সফিকুর রহমান কিরণ

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ PM
বক্তব্য রাখছেন শরীয়তপুর–২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণ

বক্তব্য রাখছেন শরীয়তপুর–২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণ © টিডিসি ফটো

শরীয়তপুর–২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান কিরণ বলেন, ছাত্রদলই জাতীয়তাবাদী রাজনীতির চালিকা শক্তি। তৃণমূল থেকে সংগঠন গড়ে তুলে সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কবি নজরুল সরকারি কলেজে শরীয়তপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের  ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইফতার ও দোয়া মাহফিলে আলহাজ্ব সফিকুর রহমান কিরণ বলেন, গত ১২ তারিখের নির্বাচনে আমাদের কিছু দুর্বলতা ছিল, সেগুলো চিহ্নিত করেছি। আগামী পাঁচ বছরের জন্য ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, এমপি হওয়ার পর ঢাকায় প্রথম ছাত্রদের আয়োজনে এসেছি। ভবিষ্যতে ছাত্রদের যেকোনো দাওয়াতে সাড়া দেব এবং ঢাকার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে শরীয়তপুরের শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব এবং প্রতি সপ্তাহে একদিন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করব।

তিনি আরও বলেন, শরীয়তপুরের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে ।

ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-র ভিপি আব্দুর রশিদ জিতু, কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম , সদস্য সচিব নাজমুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এবং কলেজের শিক্ষার্থীরা ।

শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক পাভেল আহমেদ শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সবুজ আহমদ মাল।

একদিকে আজান, অন্যদিকে পূজা, মাঝে দূরত্ব ১০ ফুট
  • ১৮ অক্টোবর ২০২৬
সারা দেশের যেকোনো কলেজে হঠাৎ যেতে পারেন প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে শপআপ, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
মনোনয়ন না পেয়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন: বিএনপি নেতা …
  • ১৮ অক্টোবর ২০২৬
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
  • ১৮ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
  • ১৮ অক্টোবর ২০২৬