পাল্টাপাল্টি অভিযোগের পর মহসিন কলেজের পরিস্থিতি শান্ত

২৫ নভেম্বর ২০২৬, ০২:২৪ PM
হাজী মুহাম্মদ মহসিন কলেজ

হাজী মুহাম্মদ মহসিন কলেজ © সংগৃহীত

তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রশিবির ও ছাত্রশক্তির মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে এর রেশ ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়ে। তবে ঘটনার পর ক্যাম্পাসের কার্যক্রম স্বাভাবিক ছিল। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে সার্বিক পরিস্থিতিও শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

ছাত্রশক্তির অভিযোগ, গতকাল মঙ্গলবার সকালে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা চালিয়েছে ছাত্রশিবির। পরিচয় গোপন করে ক্যাম্পাসে এই হামলা করা হয়। প্রতিবাদে বিকেল সাড়ে তিনটায় কলেজের প্রধান ফটকে সমাবেশ করে ছাত্রশক্তি।

সংগঠনটির মহসিন কলেজ শাখার আহ্বায়ক আব্দুল বাছির নাঈম দাবি করেন, ‘হামলায় ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন। জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি বলেন, রাজনীতি করা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। গুপ্ত রাজনীতির মাধ্যমে বিভাজন তৈরির চেষ্টা চলছে। যারা এটি করছেন, তারা দেশ নয়, নিজেদের স্বার্থ ভাবেন।’

অভিযোগ অস্বীকার করে পাল্টা বিবৃতি দিয়েছে ছাত্রশিবির। চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি মোমিনুল হক ও সেক্রেটারি খুররম মুরাদ গতকাল যৌথ বিবৃতিতে এর প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, অস্ত্র ব্যবহার ও অপরাধে জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন। সত্য আড়াল করতে একতরফাভাবে দায় চাপানো হচ্ছে। এটি জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।

মোমিনুল হক বলেন, হামলার প্রমাণ দিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রশক্তির নেতাদের তর্ক হয়েছিল। সেটির দায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিবিরের ওপর চাপানো হচ্ছে। আহতদের ছবি, নাম ও প্রমাণ ছাড়া এমন দাবিকে রাজনৈতিক অপপ্রচার বলেন তারা। অতীতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের বক্তব্যেও এমন প্রবণতা দেখা গেছে বলে দাবি করেন শিবির নেতারা।

তবে ভিন্ন কথা বলছেন মহসিন কলেজের একাধিক সাধারণ শিক্ষার্থী। তাদের ভাষ্য, ছাত্রশক্তির কয়েকজন প্রথমে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। পরে অধ্যক্ষের কক্ষে গিয়েও হট্টগোলের চেষ্টা করেন তারা। শিক্ষার্থীরা তখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু পুরো ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। প্রকৃত ঘটনা আড়াল করে বিষয়টিকে অন্যভাবে তুলে ধরা হয়েছে বলে দাবি তাদের।

শিক্ষার্থীরা জানান, গতকাল কলেজে ক্লাস ও পরীক্ষা স্বাভাবিকভাবেই হয়েছে। ছাত্রশক্তির নেতাকর্মীরা এতে কোনো বাধা দেননি।

কলেজের অধ্যক্ষ সাহারা ফারিন বলেন, ছাত্রশক্তির কয়েকজন নেতা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। বের হওয়ার সময় সামান্য তর্কাতর্কি হয়। তবে ক্যাম্পাসের ক্লাস-পরীক্ষায় কোনো সমস্যা হয়নি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন জানান, বুধবার সকাল থেকে কলেজের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিক্ষকদের অনশনে সহমর্মিতা জানালেন সংসদ সদস্য মারদিয়া মমতাজ
  • ২৫ নভেম্বর ২০২৬
বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন, অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে
  • ২৫ নভেম্বর ২০২৬
রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হলেন কারিগরি অধিদপ্তরের নত…
  • ২৫ নভেম্বর ২০২৬
সিটি কর্পোরেশনের ‘জুলাই গ্রাফিতি’, সারজিস বললেন— জিয়া-খালেদ…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘আঙ্কেল’ বলায় মনঃক্ষুণ্ন ওসি, সিএনজি রিজার্ভ করে বাসায় ডাকল…
  • ২৫ নভেম্বর ২০২৬
ড. সায়েমকে ভিসি পুনর্বহালের দাবি থেকে সরলেন চুয়েট শিক্ষকেরা…
  • ২৫ নভেম্বর ২০২৬