অর্ধশতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী ‘নির্ভর ফাউন্ডেশনের’

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ PM
ইফতার সামগ্রী বিতরণ

ইফতার সামগ্রী বিতরণ © টিডিসি ফটো

ভোলার দৌলতখান উপজেলায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভর ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার আবি আব্দুল্লাহ কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উপকারভোগী পরিবারের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় নিত্যপণ্যসমৃদ্ধ ইফতার প্যাকেট।

২০২৪ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠার পর থেকেই নির্ভর ফাউন্ডেশন সমাজকল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং অসচ্ছল মানুষের সহায়তায় নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ তাদের অন্যতম বার্ষিক উদ্যোগ, যা ইতোমধ্যে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা মো. রাজিব হাসান রিয়াদ বলেন, 'দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় অর্জন। সমাজের অসহায় মানুষের পাশে থাকতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।'

সাধারণ সম্পাদক মো. আল-আমীন বলেন, 'এটি দয়া নয়, বরং রোজাদার ভাই-বোনদের প্রতি ভালোবাসার প্রকাশ। আমাদের এই সামান্য উদ্যোগ তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে—এটাই প্রত্যাশা।'

প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিয়া তরুণদের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে সংগঠনটি আরও বড় পরিসরে কাজ করবে বলে তিনি আশাবাদী।

সভাপতি আসাদ হোসাইন জানান, এই আয়োজন সফল করতে অনেকেই অর্থ, শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইব্রাহিম হোসেন সৌরভ, সাংগঠনিক সম্পাদক লিখন আহমেদ তুহিন, সহকারী নারী ও পথশিশু বিষয়ক সম্পাদিকা আফরিন সাদিয়া, স্বেচ্ছাসেবী শাকিল আহমেদ পারাবী, আশরাফুল ইসলাম সুমন, মহিদুর রহমান ও ইয়াসিন আরাফাতসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

প্রতিটি ইফতার প্যাকেটে ছিল—১ কেজি ৫০০ গ্রাম মুড়ি, ১ কেজি ৫০০ গ্রাম ছোলা, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ৫০০ গ্রাম খেজুর, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল ও ১০০ গ্রাম ইসবগুল।

আয়োজকরা জানান, পরিমাণ সীমিত হলেও সাধ্যমতো সহায়তার চেষ্টা করা হয়েছে।

সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9