ভোলায় হাসপাতাল থেকে পালালেন মামলার আসামি

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ AM
আসামি সাহাবুদ্দিন (বৃত্ত চিহ্নিত)

আসামি সাহাবুদ্দিন (বৃত্ত চিহ্নিত) © ভিডিও থেকে নেওয়া

ভোলায় চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতাল থেকে পালিয়েছেন একটি মামলার আসামি। পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পালিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম সাহাবুদ্দিন (৪৫)। তিনি সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মাহবুব আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দক্ষিণ দিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আবু নোমান ও অপর প্রার্থী জাকিরের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ ওঠে সাহাবুদ্দিনের বিরুদ্ধে। ঘটনার পর শান্তিরহাট বাজার এলাকায় তাকে দেখতে পেয়ে স্থানীয় জনতা গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এদিকে বুধবার সকালে সংঘর্ষের ঘটনায় একটি মামলা করা হয়। পুলিশ জানায়, মামলার বিষয়টি জানতে পেরে সাহাবুদ্দিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে কৌশলে পালিয়ে যান।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সংঘর্ষের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার খবর পাওয়ার পর তিনি হাসপাতাল ত্যাগ করে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার প্রতিরোধে নারীদের সচেতন করতে ইবি ক্যাপের উঠান বৈঠক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬