শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বড় খবর দিল মাউশি

১১ মার্চ ২০২৬, ০৪:০৭ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর উৎসব ভাতা নিয়ে বড় ধরনের সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল মঙ্গলবার পাঠানো উৎসব ভাতার প্রস্তাবে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে খুব অল্প সময়ের ব্যবধানে শিক্ষক-কর্মচারীরা আসন্ন ঈদুল ফিতরের উৎসব ভাতা পেতে যাচ্ছেন।

বুধবার (১১ মার্চ) মাউশির একটি সূত্র জানিয়েছে, আজ বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরপরই উৎসব ভাতার তথ্য আইবাস এ পাঠানো হয়েছে। আইবাসে পাঠানো তথ্য বাংলাদেশ ব্যাংক ছাড় করার পরপরই শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে উৎসব ভাতার অর্থ চলে যাবে। আগামী রবিবার শিক্ষক-কর্মচারীরা তাদের উৎসব ভাতা পেতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের ঈদ বোনাস সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। ইতোমধ্যে আমরা সেটি আইবাস এ পাঠিয়েছি। বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ছাড় করতে একদিন লাগতে পারে। এরপরই শিক্ষক-কর্মচারীরা তাদের ঈদ বোনাসের অর্থ পাবেন।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তেল পরিবহন রুটের কৌশলগত দ্বীপ দখল হুতিদের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9