পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১১ মার্চ ২০২৬, ০৩:২৭ PM
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা © টিডিসি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে মহাসড়কে যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁঠালী এলাকায় অবস্থিত শেফার্ড জিন্স লিমিটেড কারখানার পোশাক  শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

কারখানার শ্রমিকরা জানান, শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া। বুধবার বেতন-বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ টাকা দেয়নি। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

কারখানার শ্রমিক আফিয়া আক্তার বলেন, ‘ঈদের মাত্র কয়েক দিন বাকি রয়েছে। অথচ আমাদের বেতন ভাতা দেওয়া হচ্ছে না। কারখানা কর্তৃপক্ষ কথা দিয়ে কথা রাখেনি। তাই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হচ্ছে।’

এ বিষয়ে শেফার্ড জিন্স লিমিটেড কারখানা কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হননি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, সেনাবাহিনী, ভালুকা মডেল থানা ও শিল্প পুলিশের সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছেন।

চুয়েটে কাল শুরু হচ্ছে ক্লাব ফেস্ট, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্…
  • ৩১ আগস্ট ২০২৬
রাবিতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস উপাচা…
  • ৩১ আগস্ট ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে সরকারি চাকরিজীবীদের, আজ মন্ত্র…
  • ৩১ আগস্ট ২০২৬
পবিপ্রবির প্রথম উপাচার্যের প্রয়াণে স্মরণসভা ও দোয়া
  • ৩১ আগস্ট ২০২৬
নেপালের পর এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা, নিখোঁজ অন্তত ২০
  • ৩১ আগস্ট ২০২৬
বিমানবন্দর থেকে বের হতেই গাড়ি থামিয়ে প্রবাসীর স্বর্ণালঙ্কার…
  • ৩১ আগস্ট ২০২৬