একসঙ্গে ১৬ অতিরিক্ত-যুগ্মসচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

৩০ নভেম্বর ২০২৬, ০১:২০ AM
বাংলাদেশ সরকার লোগো

বাংলাদেশ সরকার লোগো © সংগৃহীত

প্রশাসনে কর্মরত যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক ১৬টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে ১২ জন অতিরিক্ত সচিব ও ৪ জন যুগ্মসচিব রয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো অতিরিক্ত সচিবরা হলেন— মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, নুরুন আখতার, গৌতম চন্দ্র পাল, আবু আহমদ ছিদ্দীকী, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, মো. সাবিরুল ইসলাম, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. মাহমুদুল হাসান, হুমায়রা সুলতানা, মো. জহির রায়হান, এ কে এম টিপু সুলতান এবং মেহেদী হাসান।

এ ছাড়া বাধ্যতামূলক অবসরে পাঠানো যুগ্মসচিবরা হলেন— মোহাম্মদ নূরুল ইসলাম, আল মামুন মুর্শেদ, মনিরা বেগম ও নিরোদ চন্দ্র মন্ডল।

এ বিষয়ে সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা পৃথক প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে, তাই সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় দেয়া ক্ষমতাবলে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেয়া হলো। তবে বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনগুলোয় উল্লেখ করা হয়েছে।

একসঙ্গে ১৬ অতিরিক্ত-যুগ্মসচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরক…
  • ৩০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রণালয়ে সচিব পর্যায়ে বড় রদবদল
  • ৩০ নভেম্বর ২০২৬
রাফিনিয়ার হ্যাটট্রিকে বড় জয় পেল বার্সেলোনা
  • ৩০ নভেম্বর ২০২৬
ভুয়া সনদে চাকরি নেওয়ার অভিযোগে শিক্ষককে বরখাস্ত
  • ৩০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম
  • ২৯ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হল লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্…
  • ২৯ নভেম্বর ২০২৬