বাস-মোটরসাইকেলের সংঘর্ষে ইউপি সচিব নিহত

১১ মার্চ ২০২৬, ০৩:১৭ PM
জব্দ করা বাস

জব্দ করা বাস © সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিসকা ইউনিয়ন পরিষদের (ইউপি) আ. মান্নান তালুকদার (৪৬) নিহত হয়েছেন। 

নিহত আ. মান্নান তালুকদার উপজেলার বানিহালা ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিন তালুকদারের ছেলে। তিনি বিসকা ইউনিয়ন পরিষদের ইউপি সচিব (ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর এলাকায় জামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে শেরপুরগামী রনি সুপার পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী আ. মান্নান গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার এসআই আ. বারেক জানান, ঘাতক বাসটি ও দুর্ঘটনায় পতিত মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় আইনি প্রক্রিয়া চলমান।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬