অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

১১ মার্চ ২০২৬, ০৪:০৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে এবং প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১১ মার্চ) পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার)।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর পূর্বে নির্ধারিত কেন্দ্রগুলোতে উপস্থিত থাকার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, অনিবার্য কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেছে।

১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ১৯ সহকারী জজকে ইবিতে সংবর্ধনা
  • ২৫ অক্টোবর ২০২৬
পর্যটকদের জন্য ফের চালু হচ্ছে সেন্টমার্টিন
  • ২৫ অক্টোবর ২০২৬
রাতে মাঠে নামছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ, মোবাইলে খেলা দেখব…
  • ২৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • ২৫ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত
  • ২৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বইয়ে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম, যেভাবে তুলে ধরা হয়েছ…
  • ২৫ অক্টোবর ২০২৬