বাড্ডায় দেয়াল চাপায় আহত দুই শিশু মারা গেছে

১১ মার্চ ২০২৬, ০৩:১৩ PM
বাড্ডায় দেয়াল চাপায় আহত দুই শিশু মারা গেছে

বাড্ডায় দেয়াল চাপায় আহত দুই শিশু মারা গেছে © সংগৃহীত

রাজধানীর উত্তর বাড্ডায় নির্মাণাধীন বাড়ির পুরনো সীমানা প্রাচীর ধসে আহত হওয়া দুই শিশু মারা গেছে। আজ বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১০ নং লেন এলাকায় দেয়াল ধসের ঘটনা ঘটে। পরে দুপুর পৌনে ১টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া দুজন হল ৫ বছর বয়সী নুসরাত এবং ১২ বছর বয়সী আয়েশা মনি। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক তাদের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নুসরাত ও আয়েশার মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আয়েশা কুমিল্লা বরুড়া উপজেলার ইয়াফেদি গ্রামের রংমিস্ত্রি মো. ইকবালের মেয়ে। বর্তমানে উত্তর বাড্ডার পূর্বাচলে নিজ বাড়িতে পরিবারের সাথে থাকত। দুই বোন এক ভাইয়ের মধ্যে আয়েশা ছিল দ্বিতীয়। স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত মেয়েটি।

আর নুসরাত কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার মালোয়াদি গ্রামের রড মিস্ত্রি মো. শরিফের মেয়ে। বর্তমানে উত্তর বাড্ডা পূর্বাচলে ইকবালের (নিহত আরেকটি শিশুর বাবা) বাড়িতে ভাড়া থাকত।

আয়শার বাবা মো. ইকবাল বলেন, সকালে তার মেয়ে ও নুসরাত বাসার পাশে খেলাধুলা করছিল। সেখানে একটি বাড়ির নির্মাণ কাজ চলছিল। ওই বাড়ির পুরাতন বাউন্ডারির দেওয়াল ধসে চাপা পড়ে আয়েশা ও নুসরাত।

হামাস নেতার সঙ্গে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিরল বৈ…
  • ১৭ আগস্ট ২০২৬
কলেজ শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্কের সত্যতা পেয়েছে তদন্ত কম…
  • ১৭ আগস্ট ২০২৬
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা
  • ১৭ আগস্ট ২০২৬
ফাইনালে মেসিকে যে কড়া হুমকি দিয়েছিলেন রেফারি
  • ১৭ আগস্ট ২০২৬
অবরুদ্ধ প্রাধ্যক্ষকে নিয়ে গেল ছাত্রদল, সংঘর্ষে হল ভিপি-জিএস…
  • ১৭ আগস্ট ২০২৬
চলতি বছরেই ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage