জুমার নামাজের সময় নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, পুলিশের ধাওয়ায় বাইক ফেলেই পালালেন

২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৫ PM
মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগের শোডাউনের সময় পুলিশের ধাওয়া।

মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগের শোডাউনের সময় পুলিশের ধাওয়া। © সংগৃহীত

ঝিনাইদহে জুমার নামাজের সময় ৩০ থেকে ৩৫টি মোটরসাইকেল নিয়ে মহড়া ও বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা সড়কে অবস্থান নিয়ে সরকারবিরোধী স্লোগান দেন। পরে হাইওয়ে পুলিশের ধাওয়ায় মোটরসাইকেল ফেলে পালিয়ে যান বিক্ষোভকারীরা। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি-বোড়াই এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতা মুছা করিম খোকার দাবি, ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে ৩০ থেকে ৩৫টি মোটরসাইকেলের একটি বহর সাধুহাটির ১২ মাইল এলাকার লালন ফিলিং স্টেশন থেকে মহড়া শুরু করে। পরে সাধুহাটি মোড়ে স্লোগান দিয়ে মিছিল করার সময় তিনি স্থানীয় লোকজন নিয়ে তাঁদের ধাওয়া করেন।

খোকা বলেন, পরে বিক্ষোভকারীরা বোড়াই মাঠের কাছে সড়কের ওপর মোটরসাইকেল রেখে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হাইওয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ও স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। একপর্যায়ে কয়েকটি মোটরসাইকেল ফেলে ছত্রভঙ্গ হয়ে যান তারা।

প্রত্যক্ষদর্শী বদরগঞ্জ বাজারের সজিব হোসেন জানান, একপর্যায়ে বিক্ষোভকারীদের কয়েকজন জোটবদ্ধ হয়ে পুলিশের গাড়ির দিকে এগিয়ে গিয়ে ‘মাইর হবে, মাইর হবে’ বলে চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন হৈচৈ শুরু করলে ঝিনাইদহ-ল-১১-৯২৬৭ নম্বরের একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান তাঁরা। মোটরসাইকেলটি বর্তমানে আরাপপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

ভিডিওতে হেলমেট পরা এক ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ঝিনাইদহ-হ-১৪-২৮২৯ নম্বরের আরেকটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেও দেখা যায়। পরে বিক্ষোভকারীরা চুয়াডাঙ্গার দিকে চলে যান।

সাধুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, জুমার নামাজের সময় মানুষ ব্যস্ত থাকার সুযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে স্লোগান দেন। নামাজ শেষে তারা লোকমুখে এ ঘটনা জানতে পারেন।

এদিকে খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

হামলার হুমকিতে বন্ধ ফার্মেসি পুলিশের আশ্বাসে খোলার পরই মালি…
  • ২৭ নভেম্বর ২০২৬
ডেঙ্গুতে থেমে গেল চার বছরের স্কুলশিক্ষার্থী সঞ্চিতার প্রাণ
  • ২৭ নভেম্বর ২০২৬
‘মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে’
  • ২৭ নভেম্বর ২০২৬
যে চাকরি সংস্কারের দাবি থেকে জুলাই আন্দোলন, সেটির সংস্কার আ…
  • ২৭ নভেম্বর ২০২৬
শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে জেলায়
  • ২৭ নভেম্বর ২০২৬
ইন্টেরিম সরকার গণভোটের পর নির্বাচনের দাবি না শোনায় দেশ অনিশ…
  • ২৭ নভেম্বর ২০২৬