চাঁদপুরে গরুর খাবারে বিষ মেশানোর অভিযোগ, ৫ গরুর মৃত্যু

২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ PM
গরুর খামারে খাবারের সঙ্গে বিষক্রিয়ায় গরুর মৃত্যু।

গরুর খামারে খাবারের সঙ্গে বিষক্রিয়ায় গরুর মৃত্যু। © সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে একটি গরুর খামারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে খামারের পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। মৃত গরুগুলোর বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আকবর গাজীর গরুর খামারে এ ঘটনা ঘটে।

খামারের তত্ত্বাবধায়ক আমির গাজী জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি গরুগুলোকে খাবার দেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই গরুগুলোর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিষয়টি তাৎক্ষণিকভাবে খামারের মালিককে জানানো হয়। তবে মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি গরু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। কী কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

খামারের মালিক আকবর গাজী ও তার ভাই কবির গাজী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে তাদের দুই ভাই গরুর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছেন বলে তাদের সন্দেহ। এতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকটি অসুস্থ হয়ে পড়েছে। প্রতিটি গরু দৈনিক ৩০ থেকে ৩৫ কেজি দুধ দিত বলেও জানান তারা।

এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ দেওয়ান ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, গরু অবলা প্রাণী। তাদের সঙ্গে এ ধরনের নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষ প্রয়োগে নাকি অন্য কোনো কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নূরনবী প্রামাণিক ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, ঘটনাস্থল থেকে জবাই করা গরুর রক্ত ও খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত ও নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এটি বিষক্রিয়া কি না, প্রাণিসম্পদ দপ্তর নিশ্চিত করলে আমরা ব্যবস্থা নেব।’

তিনি আরও জানান, মৃত পাঁচটি গরুর বাজারমূল্য আনুমানিক সাত লাখ টাকা।

তবে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগ এখনো নিশ্চিত হওয়া যায়নি। নমুনা পরীক্ষার প্রতিবেদন ও তদন্তের মাধ্যমেই মৃত্যুর প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা জানা যাবে।

ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে বাড়ি ফেরা হলো না, খালে সিএনজি …
  • ২৭ নভেম্বর ২০২৬
আগামী বছর বড় চমক দেখাতে পারে স্বর্ণের দাম, পূর্বাভাস যা বলছে
  • ২৭ নভেম্বর ২০২৬
ড. ইউনূস মিঠা খেয়েছেন, কথা শোনেননি, দেশকে গভীর সংকটে রেখে চ…
  • ২৭ নভেম্বর ২০২৬
হামলার হুমকিতে বন্ধ ফার্মেসি, পুলিশের আশ্বাসে খোলার পরই মাল…
  • ২৭ নভেম্বর ২০২৬
ডেঙ্গুতে থেমে গেল চার বছরের স্কুলশিক্ষার্থী সঞ্চিতার প্রাণ
  • ২৭ নভেম্বর ২০২৬
‘মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে’
  • ২৭ নভেম্বর ২০২৬