টুঙ্গিপাড়ায় ৫ ইউনিয়নে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ PM
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মশাল মিছিল।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মশাল মিছিল। © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। দলটির ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এসব মিছিল বের করা হয়। মিছিলে নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার শেখ রাসেল শিশু পার্ক থেকে বৃহত্তর পাটগাতী গ্রামের ব্যানারে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পাটগাতী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

একই সময়ে উপজেলার পাটগাতী, ডুমুরিয়া, বর্ণি, গোপালপুর ও কুশলী ইউনিয়নের বিভিন্ন স্থান থেকেও মশাল মিছিল বের করা হয়। এসব মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা দলটির ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে পাটগাতী বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, আওয়ামী লীগ ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নেতা-কর্মী ও সাধারণ মানুষ মশাল মিছিল কর্মসূচিতে অংশ নিয়েছেন। শনিবারও একই কর্মসূচি পালন করা হবে।

সমাবেশে আগামী ২৯ ও ৩০ নভেম্বর ঘোষিত লকডাউন কর্মসূচি বাস্তবায়নে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথে থাকার কথাও জানান তাঁরা।

ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে বাড়ি ফেরা হলো না, খালে সিএনজি …
  • ২৭ নভেম্বর ২০২৬
আগামী বছর বড় চমক দেখাতে পারে স্বর্ণের দাম, পূর্বাভাস যা বলছে
  • ২৭ নভেম্বর ২০২৬
ড. ইউনূস মিঠা খেয়েছেন, কথা শোনেননি, দেশকে গভীর সংকটে রেখে চ…
  • ২৭ নভেম্বর ২০২৬
হামলার হুমকিতে বন্ধ ফার্মেসি, পুলিশের আশ্বাসে খোলার পরই মাল…
  • ২৭ নভেম্বর ২০২৬
ডেঙ্গুতে থেমে গেল চার বছরের স্কুলশিক্ষার্থী সঞ্চিতার প্রাণ
  • ২৭ নভেম্বর ২০২৬
‘মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে’
  • ২৭ নভেম্বর ২০২৬