ডেঙ্গুতে থেমে গেল চার বছরের স্কুলশিক্ষার্থী সঞ্চিতার প্রাণ

২৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ PM
স্কুলশিক্ষার্থী সঞ্চিতা মন্ডল।

স্কুলশিক্ষার্থী সঞ্চিতা মন্ডল। © টিডিসি সম্পাদিত

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে চার বছর বয়সী স্কুলশিক্ষার্থী সঞ্চিতা মন্ডল। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৩টা ৩৭ মিনিটে ঢাকার নিউ লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সঞ্চিতা মন্ডল ফরিদপুর শহরের রথখোলা এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন মন্ডল ও পূজা মন্ডলের মেয়ে। সে স্থানীয় গীতা স্কুলের শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর সঞ্চিতাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউ লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশুটির মামা আকাশ দে এ তথ্য জানিয়েছেন।

পরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী গ্রামে পারিবারিক বাড়িতে সঞ্চিতার শেষকৃত্য সম্পন্ন হয়।

ড. ইউনূস মিঠা খেয়েছেন, কথা শোনেননি, দেশকে গভীর সংকটে রেখে চ…
  • ২৭ নভেম্বর ২০২৬
হামলার হুমকিতে বন্ধ ফার্মেসি, পুলিশের আশ্বাসে খোলার পরই মাল…
  • ২৭ নভেম্বর ২০২৬
ডেঙ্গুতে থেমে গেল চার বছরের স্কুলশিক্ষার্থী সঞ্চিতার প্রাণ
  • ২৭ নভেম্বর ২০২৬
‘মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে’
  • ২৭ নভেম্বর ২০২৬
যে চাকরি সংস্কারের দাবি থেকে জুলাই আন্দোলন, সেটির সংস্কার আ…
  • ২৭ নভেম্বর ২০২৬
শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে জেলায়
  • ২৭ নভেম্বর ২০২৬