আদালতের সাবেক জিপি ও আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার

২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ AM
আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন

আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন © টিসিডি ছবি

পটুয়াখালীর জেলা জজ আদালতের সাবেক গভর্নমেন্ট প্লিডার (জিপি) ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাউফল উপজেলার বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে পটুয়াখালী শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাউফলের বগা ইউনিয়নে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও নাশকতার পরিকল্পনার অভিযোগে বাউফল থানার সন্ত্রাস দমন আইনের মামলায় তিনি আসামি ছিলেন। যার মামলা নম্বর-২৫, তারিখ ২৫ জুন ২০২৫।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, শাহাবুদ্দিন আহমেদ বাউফল থানার সন্ত্রাস দমন আইনের মামলায় আসামি ছিলেন। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের ঐক্যবদ্ধ করে নাশকতা ঘটানোর পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পরে জেলা পুলিশের সহায়তায় পটুয়াখালী শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

হ্যাকারদের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’
  • ২৮ নভেম্বর ২০২৬
আর্মড ফোর্সেস ও আর্মি-নেভি মেডিকেলে এমবিবিএস ভর্তি আবেদন শু…
  • ২৮ নভেম্বর ২০২৬
আদালতের সাবেক জিপি ও আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার
  • ২৮ নভেম্বর ২০২৬
নিরাপদ পানি পাচ্ছে না দেশের ৬৩ শতাংশ মানুষ
  • ২৮ নভেম্বর ২০২৬
৩ জেলার যেসব অঞ্চলে আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • ২৮ নভেম্বর ২০২৬
উত্তরের জনপদ পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১…
  • ২৮ নভেম্বর ২০২৬