আর্মড ফোর্সেস ও আর্মি-নেভি মেডিকেলে এমবিবিএস ভর্তি আবেদন শুরু কাল

২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ AM
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ © টিডিসি সম্পাদিত

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি), পাঁচটি আর্মি মেডিকেল কলেজ ও নেভি মেডিকেল কলেজ, চট্টগ্রামে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামীকাল রবিবার (২৯ নভেম্বর)। দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৫ জানুয়ারি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এএফএমসির ২৯তম ব্যাচ, পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ১৩তম ব্যাচ এবং নেভি মেডিকেল কলেজ, চট্টগ্রামের দ্বিতীয় ব্যাচে শিক্ষার্থী ভর্তি করা হবে। অভিন্ন ভর্তি প্রক্রিয়ায় বাংলাদেশি প্রার্থীদের ক্যাডেট হিসেবে নির্বাচিত করা হবে।

আবেদনের যোগ্যতা হিসেবে প্রার্থীকে ২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি বা সমমান পরীক্ষায় ২০২৩ সালের আগে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন না। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থাকতে হবে। পাশাপাশি এইচএসসিতে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় থাকতে হবে।

প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ থাকতে হবে। এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।

তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং পার্বত্য জেলার অ-ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো একক পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২০ বছর হতে হবে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৪ জানুয়ারি ২০২৭ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন সম্পন্ন করার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ভর্তি পরীক্ষার ফি জমা দিতে হবে। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ১২ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ডাউনলোড করে রঙিন প্রিন্ট করা যাবে। আগামী ১৫ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

হ্যাকারদের কবলে মার্কিন বিমানবাহিনীর ফ্ল্যাগশিপ ক্লাউড ওয়…
  • ২৮ নভেম্বর ২০২৬
আর্মড ফোর্সেস ও আর্মি-নেভি মেডিকেলে এমবিবিএস ভর্তি আবেদন শু…
  • ২৮ নভেম্বর ২০২৬
আদালতের সাবেক জিপি ও আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার
  • ২৮ নভেম্বর ২০২৬
নিরাপদ পানি পাচ্ছে না দেশের ৬৩ শতাংশ মানুষ
  • ২৮ নভেম্বর ২০২৬
৩ জেলার যেসব অঞ্চলে আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • ২৮ নভেম্বর ২০২৬
উত্তরের জনপদ পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১…
  • ২৮ নভেম্বর ২০২৬