এমআইসিএসের প্রতিবেদন

নিরাপদ পানি পাচ্ছে না দেশের ৬৩ শতাংশ মানুষ

২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৭ AM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৮ AM
নিরাপদ পানি পাচ্ছে না দেশের ৬৩ শতাংশ মানুষ

নিরাপদ পানি পাচ্ছে না দেশের ৬৩ শতাংশ মানুষ © সংগৃহীত

দেশে পানির উৎসের অভাব নেই। কিন্তু সেই পানি কতটা নিরাপদ, তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। দেশের ৯৮ দশমিক ৬ শতাংশ মানুষ অন্তত মৌলিক পানির সুবিধা পেলেও নিরাপদভাবে ব্যবস্থাপিত পানি পাচ্ছেন মাত্র ৩৭ দশমিক ১ শতাংশ। অর্থাত্ নিরাপদ পানির নির্ধারিত সব শর্ত পূরণ হচ্ছে না ৬২ দশমিক ৯ শতাংশ মানুষের ক্ষেত্রে।

পরিবারের ব্যবহারের পানিতে ই-কোলাইয়ের উপস্থিতি এবং পানিতে আর্সেনিকের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমা ছাড়িয়ে যাওয়ায় নিরাপদ পানি নিয়ে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের অক্টোবরে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

‘প্রগতির পথে’ শিরোনামে প্রকাশিত এ জরিপে দেশের পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি পরিস্থিতির পাশাপাশি পানির গুণমানও পরীক্ষা করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশের ৮৫ শতাংশ মানুষের পরিবারের ব্যবহারের পানিতে ই-কোলাই শনাক্ত হয়েছে। ২০১৯ সালের জরিপে এ হার ছিল ৮১ দশমিক ৯ শতাংশ। অর্থাত্ ছয় বছরে পরিবারের ব্যবহারের পানিতে ই-কোলাইয়ের উপস্থিতি কমেনি, বরং বেড়েছে। অন্যদিকে পানির উেস ই-কোলাই শনাক্ত হওয়ার হার ৪৭ দশমিক ১ শতাংশ। ২০১৯ সালে এ হার ছিল ৪০ দশমিক ৩ শতাংশ। পানির উেস আর্সেনিকের উপস্থিতিও উদ্বেগের বিষয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম বা ১০ পিপিবি সীমার বেশি আর্সেনিকযুক্ত উেসর পানি ব্যবহার করছেন দেশের ১৫ দশমিক ১ শতাংশ মানুষ। বাংলাদেশের জাতীয় মানদণ্ড অনুযায়ী প্রতি লিটারে ৫০ মাইক্রোগ্রামের বেশি আর্সেনিকযুক্ত উেসর পানি ব্যবহার করছেন ৯ দশমিক ১ শতাংশ মানুষ। ২০১৯ সালে এ দুটি হার ছিল যথাক্রমে ১৮ দশমিক ৬ ও ১১ দশমিক ৮ শতাংশ। অর্থাত্ আর্সেনিকের ঝুঁকি আগের তুলনায় কমলেও এখনো উল্লেখযোগ্যসংখ্যক মানুষ এ ঝুঁকিতে রয়েছেন।

পানির উৎসে লবণাক্ততার বিষয়টিও জরিপে উঠে এসেছে। এতে দেখা যায়, দেশের ১ দশমিক ১ শতাংশ মানুষ এমন উৎসের পানি ব্যবহার করেন, যেখানে লবণাক্ততার মাত্রা প্রতি সেন্টিমিটারে ৩ হাজার মাইক্রোসিমেন্সের বেশি। এটি বাংলাদেশের নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে করা হিসাব। তবে জাতীয় পর্যায়ের এই হার দিয়ে কোন কোন জেলা বা এলাকায় লবণাক্ততার ঝুঁকি বেশি, তা নির্ধারণ করা যায় না।

নিরাপদভাবে ব্যবস্থাপিত পানির হিসাব করতে শুধু পানির উৎস উন্নত কি না, তা দেখা হয় না। পানির উৎস বাড়ির ভেতরে বা প্রাঙ্গণে থাকতে হবে, প্রয়োজনের সময় পানি পাওয়া যেতে হবে এবং পানিতে ই-কোলাই ও নির্ধারিত সীমার বেশি আর্সেনিক থাকা যাবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১০ পিপিবি সীমা বিবেচনায় এসব শর্ত পূরণ করে এমন পানি পাচ্ছেন মাত্র ৩৭ দশমিক ১ শতাংশ মানুষ। বাংলাদেশের ৫০ পিপিবি মানদণ্ড বিবেচনায় এ হার ৩৯ দশমিক ৪ শতাংশ। জরিপে পানির গুণমান পরীক্ষার জন্য ৬ হাজার ২৯৮টি পরিবার নির্বাচন করা হয়েছিল। এর মধ্যে ৬ হাজার ১০৬টি পরিবারের পানির পরীক্ষা সম্পন্ন হয়। প্রতিটি জরিপ ক্লাস্টার থেকে দৈবচয়নের ভিত্তিতে দুটি পরিবারকে এ পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডা. এম. রেজাউল ইসলাম বলেন, ‘অপরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত উপায়ে পানি সংরক্ষণ না করার কারণে অনেক সময় পানিতে জীবাণুর সংক্রমণ ঘটে। কিন্তু সাধারণ মানুষ তা বুঝতে পারেন না। আর্সেনিক ও লবণাক্ততার ঝুঁকি মোকাবিলায় নিয়মিত পানির গুণমান পরীক্ষা করা জরুরি। তবে এ ক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।’

তিনি বলেন, দেশের অনেক মানুষ তাদের ব্যবহূত পানিতে আর্সেনিক আছে কি না, সে বিষয়ে খোঁজ রাখেন না। সচেতনতার অভাবেই দীর্ঘদিন ধরে এ সমস্যা রয়ে গেছে। প্রায় ৩০ বছর ধরে দেশে আর্সেনিকের সমস্যা চলছে ।

আদালতের সাবেক জিপি ও আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার
  • ২৮ নভেম্বর ২০২৬
নিরাপদ পানি পাচ্ছে না দেশের ৬৩ শতাংশ মানুষ
  • ২৮ নভেম্বর ২০২৬
৩ জেলার যেসব অঞ্চলে আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • ২৮ নভেম্বর ২০২৬
উত্তরের জনপদ পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১…
  • ২৮ নভেম্বর ২০২৬
আর্জেন্টিনায় মেসির সঙ্গে খেলতে পারেন রোনালদোও, ভেন্যু নির্ধ…
  • ২৮ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে চলে যেতে বলে ওবায়দুল কাদের বললেন—‘আমি কখনও অ্…
  • ২৮ নভেম্বর ২০২৬