আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৯ AM
বিদ্যুৎ সরবরাহ লাইন

বিদ্যুৎ সরবরাহ লাইন © টিডিসি সম্পাদিত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আজ শনিবার (২৮ নভেম্বর) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৈদ্যুতিক লাইনের পাশের গাছপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।

সমিতির ঘোষণা অনুযায়ী, ৪ নম্বর ফিডারের আওতাধীন রাজারহাট (প্রপার) এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টি গ্রাহকদের আগাম জানাতে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করে প্রচার চালিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় উপজেলার বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রায় সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হতে পারে।

এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কথা জানিয়েছে সমিতি। একই সঙ্গে বিদ্যুৎ বন্ধের বিষয়টি বিবেচনায় রেখে গ্রাহকদের আগাম প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
  • ২৮ নভেম্বর ২০২৬
সাফের পর এবার এশিয়া কাপের সেমিফাইনালেও পাকিস্তানের কাছে হের…
  • ২৮ নভেম্বর ২০২৬
পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা চালু করল মালদ্বীপ
  • ২৮ নভেম্বর ২০২৬
আজ শেষ হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জেনে নিন সব ইউনিটের তথ্য
  • ২৮ নভেম্বর ২০২৬
আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণে সিএনজিচালক আহত
  • ২৮ নভেম্বর ২০২৬
আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ নভেম্বর ২০২৬