দয়া মিললে ভাত জুটে, না মিললে উপোস: চরফ্যাশনে ৪ নারীর মানবেতর জীবন

২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩ PM
 ৪ নারীর মানবেতর জীবন

৪ নারীর মানবেতর জীবন © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধাসহ চার নারী চরম মানবেতর জীবনযাপন করছেন। কখনো মানুষের দ্বারে দ্বারে সাহায্য চেয়ে, কখনো আত্মীয়-স্বজনের বাড়িতে কাজ করে কোনোমতে দু’মুঠো খাবার জোটে তাদের। অনেক দিনই না খেয়ে কাটাতে হয়।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মো. মিজান প্রায় তিন বছর আগে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। বাজারে ছোট একটি দোকান করে তিনি সাত সদস্যের সংসার চালাতেন। তার আয়েই মোটামুটি স্বচ্ছলভাবে চলছিল পরিবারটি। কিন্তু হঠাৎ তার মৃত্যুতে নেমে আসে দুঃখ-দুর্দশা।

মিজানের মৃত্যুর পর ক্ষুধার্ত স্ত্রী সুরমা বেগম ছোট দুই ছেলে হাছিব (৭) ও মিসকাত (৪)-কে নিয়ে অনর্ত চলে যান । রেখে যান বৃদ্ধ মা জহুরা খাতুন (৭২), প্রতিবন্ধী বোন তাছলিমা বেগম (২৫), বড় মেয়ে তহমিনা (১৫) ও ছোট মেয়ে মুনতাহা (১১)-কে। বর্তমানে এই চার নারী কোনো উপার্জনক্ষম সদস্য ছাড়াই অতি কষ্টে দিন পার করছেন।

বৃদ্ধ জহুরা খাতুন চোখের জল মুছতে মুছতে বলেন, “কখনো মানুষের বাড়ি গিয়ে চাই, কখনো আত্মীয়-স্বজনের বাড়িতে কাজ করে কোনোমতে খাবার জোটে। অনেক দিন না খেয়ে থাকতে হয়। দুই বেলা খেতে পারলে আরেক বেলা না খেয়ে থাকতে হয়।”

মিজানের বড় মেয়ে তহমিনা জানায়, “বাবা বেঁচে থাকতে আমাদের কোনো কষ্ট ছিল না। তিনি কখনো আমাদের অভাব বুঝতে দেননি। এখন ঠিকমতো খেতেও পারি না। পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম।”

প্রতিবন্ধী তাছলিমা বেগম বলেন, “ভাই মারা যাওয়ার পর আমাদের ঘরে খাবার থাকে না। কেউ দয়া করে কিছু দিলে খাই, না হলে উপোস থাকি। সমাজের সহৃদয় ও বিত্তবান মানুষের কাছে আমরা সহযোগিতা চাই।”

স্থানীয় বাসিন্দা জুলফিকার আলী বলেন, “মিজান বেঁচে থাকতে দোকান করে ভালোভাবেই সংসার চালাতো। তার মৃত্যুর পর পরিবারটি চরম অসহায় হয়ে পড়েছে। তিনি বলেন, সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে পরিবারটি আবার ঘুরে দাঁড়াতে পারবে

এ বিষয়ে এলাকাবাসীর দাবি, দ্রুত সরকারি ভাতা, খাদ্য সহায়তা এবং মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা হলে পরিবারটি ঘুরে দাঁড়াতে পারবে। মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলে চার নারীর এই পরিবারটি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে।

যেকোন সহায়তা দিতে অথবা আর্থিক সহায়তা পাঠাতে পারেন যোগাযোগ করুন এই নাম্বারে  +8801787753471। বিকাশ বা নগদ পার্সোনাল একাউন্ট। 

ট্যাগ: ভোলা
বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9